ছাত্ররাজনীতি নিষিদ্ধ সত্ত্বেও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ক্রিকেট টুর্নামেন্ট

কুবি প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০২৫, ০৪:৩৫আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ০৫:০২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সকল প্রকার ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। গত বছরের ৮ আগস্ট ১০০তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সেই সিদ্ধান্ত অমান্য করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ওয়াসিমের স্মরণে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে মুক্তমঞ্চে এই টুর্নামেন্টটি আয়োজন করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্যসচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, ‘এটা কোনও রাজনৈতিক ব্যানারে হয়নি। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আমাদের (ছাত্রদল) সম্প্রীতি বাড়াতে একটা শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছি। আর যেহেতু এটা একটা খেলাধুলার বিষয় ছিল, কোনও রাজনৈতিক কার্যক্রম ছিল না তাই আমরা প্রশাসনকে সেভাবে অবহিত করিনি। আর উপহারটা শুধু ছাত্রদলের পক্ষ থেকে দেওয়া হয়েছিল। কিন্তু আমরা এখানে কোনও রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করিনি।’

ট্রফি বিতরণ

বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘খেলাধুলা করতে অনুমতি লাগে এটা আমরা জানতাম না। আর এটা কোনও দলের ব্যানারে করা হয়নি। আর ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে শুধু একটা ম্যাচ আয়োজন করেছি, এর বাইরে কিছু না।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম বলেন, ‘আমরা ওখানে গিয়ে তাদের কাছ থেকে জানতে পারি যে এটা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে। কিন্তু পরে ট্রফির বিষয়টি জানতে পারি। এ বিষয়ে আমরা রবিবার কথা বলবো।’

/কেএইচটি/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মীদের গালি দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা
সেই ছাত্রদল নেতা বহিষ্কার
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের