জবির অনশনরত ১৪ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে 

জবি প্রতিবেদক
১৩ জানুয়ারি ২০২৫, ০০:০১আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ০০:০১

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরসহ তিন দফা দাবিতে সকাল থেকে অনশনে থাকা ১৪ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তাদের ক্যাম্পাসের পার্শ্ববর্তী ন্যাশনাল মেডিক্যাল হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

রবিবার (১২ জানুয়ারি) রাত ৯টার দিকে অনশনরত অবস্থায় হঠাৎ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। পরবর্তী সময়ে তাদের বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়। 

অসুস্থ হওয়া শিক্ষার্থীরা হলেন, ইসলামিক স্টাডিজ বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী আতিকুর রহমান তানজিল, দর্শন বিভাগের ১৫ ব্যাচের শিক্ষার্থী তাওহীদুল ইসলাম, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ১৫ ব্যাচের ফয়সাল মুরাদ, আশিকুর রহমান আকাশ, ফেরদৌস শেখ, জুবায়ের রিওন, শের আলী, সোহাগ আহমেদ ও শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি একেএম রাকিব।

এ বিষয়ে মেডিকেল সেন্টারের সিনিয়র অফিসার মো. রাকিব হোসেন বলেন, অসুস্থদের তানজিলের ব্লাড প্রেসার কমে গেছে। দুপুরের পর থেকে তার প্রস্রাবও হয়নি, শরীরে পানিশূন্যতাও দেখা দিয়েছে। তার চিকিৎসা চলছে, স্যালাইন লাগিয়ে রাখা হয়েছে। 

আর অন্যদের মধ্যে তাওহীদের ব্লাড প্রেসার কিছুটা বেড়েছে। আপাতত তাকে স্যালাইন দেওয়া বন্ধ করা হয়েছে বলেও জানান রাকিব হোসেন। তিনি জানান, অন্যদের মধ্যে ফয়সালের চোখ দেবে গেছে, তাকেও স্যালাইন দিতে হবে।

রাকিব হোসেন বলেন, ‘সবমিলিয়ে এখন পর্যন্ত অসুস্থ হয়েছেন ১৪ জন। তাদের আমরা প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ন্যাশনাল মেডিক্যালে রেফার করেছি।’

/ইউএস/
সম্পর্কিত
অনশনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক বিভাগের চেয়ারম্যানের পদত্যাগ
ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
জবি সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই: সভাপতি নজরুল ও সম্পাদক আরাফাত
সর্বশেষ খবর
একই গল্প, আবারও হার বাংলাদেশের 
একই গল্প, আবারও হার বাংলাদেশের 
পানির নিচে আলোর নাচ: ফ্লোরিডায় ৫০ কোটি বছরের পুরোনো প্রাণীর অনন্য জাদুঘর
পানির নিচে আলোর নাচ: ফ্লোরিডায় ৫০ কোটি বছরের পুরোনো প্রাণীর অনন্য জাদুঘর
‘১৫ হাজারের বেশি শিশু নিখোঁজের’ বিষয়ে ব্যাখ্যা দিলো পুলিশ 
‘১৫ হাজারের বেশি শিশু নিখোঁজের’ বিষয়ে ব্যাখ্যা দিলো পুলিশ 
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
‘বিগত সরকার বাদ দেন’—সংসদে প্রতিমন্ত্রীকে বললেন স্পিকার
‘বিগত সরকার বাদ দেন’—সংসদে প্রতিমন্ত্রীকে বললেন স্পিকার
রুশদের পা ধরেও রেহাই পাইনি, প্রথম দিনই ড্রোন হামলায় ১৭ বাংলাদেশি মারা গেছেন
রুশদের পা ধরেও রেহাই পাইনি, প্রথম দিনই ড্রোন হামলায় ১৭ বাংলাদেশি মারা গেছেন