জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

টিপ পরে ঘোমটা দিয়ে ছাত্রী হলে প্রবেশ করা যুবকের বিরুদ্ধে ৯০০ টাকা চুরির মামলা

জাবি প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২৫, ২৩:৪৬আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ২৩:৪৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রীদের নওয়াব ফয়জুন্নেসা হল থেকে আটক আশরাফুল ইসলাম ওরফে যাযাবর পারভেজের বিরুদ্ধে চুরির মামলা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার দুপুরে তাকে আদালতে তোলা হয়। পরে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিচারক।

ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত এ আদেশ দেন। ঢাকা জেলা পুলিশের আদালত পরিদর্শক আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

নওয়াব ফয়জুন্নেসা হলের একটি কক্ষ থেকে গত শনিবার (১৮ জানুয়ারি) আটক হন আশরাফুল ইসলাম। পরের দিন তার বিরুদ্ধে রাজধানীর আশুলিয়া থানায় চুরির মামলা করেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. জেফরুল হাসান চৌধুরী। মামলার এজাহারে বলা হয়, আশরাফুল ইসলাম শনিবার রাত সাড়ে ১০টার দিকে নওয়াব ফয়জুন্নেসা ছাত্রী হলের ২১৬ নম্বর কক্ষের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। একপর্যায়ে ছাত্রীরা চোর, চোর বলে চিৎকার করে তাকে ধাওয়া করে আটক করেন। পরে আশরাফুলের পকেট থেকে একজন ছাত্রীর চুরি হওয়া ৯০০ টাকা উদ্ধার করা হয়।

আশরাফুল ইসলামের দাবি, তিনি চট্টগ্রামের ডাবলমুরিং এলাকার বাসিন্দা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘হিম উৎসব’ অনুষ্ঠান উপলক্ষে সেখানে ঘুরতে এসেছিলেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত শনিবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৫২তম ব্যাচের এক ছাত্রীর সঙ্গে হলে প্রবেশ করেন পারভেজ। এ সময় তার কপালে টিপ, পরনে পালাজ্জো ও ঘোমটা দিয়ে মুখ ঢাকা ছিল। তার পোশাক ও হাঁটার ধরন দেখে কয়েকজন ছাত্রীর সন্দেহ হলে বিষয়টি হল সুপারকে জানানো হয়। একপর্যায়ে সিসিটিভি ফুটেজ দেখে হল সুপারসহ কয়েকজন গিয়ে ওই ছাত্রীর কক্ষে পারভেজকে দেখতে পান। এরপর তাকে আটক করে হল প্রাধ্যক্ষ ও প্রক্টরিয়াল টিমের উপস্থিতিতে আশুলিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নওয়াব ফয়জুন্নেসা হলের হল সুপার নাদিয়া সুলতানা জানান, ওই ছাত্রীর কক্ষে পুরুষের উপস্থিতি টের পেয়ে তাকে জানানো হয়। তাৎক্ষণিকভাবে অভিযুক্ত ছাত্রীর কক্ষে গিয়ে ওই যুবককে (পারভেজ) খাটের ওপরে বসে থাকা অবস্থায় দেখা যায়। পরে বিষয়টি হলের প্রাধ্যক্ষকে জানানো হয়।

আটকের পর পারভেজ বলেন, ‘আমরা দুজন ভালো বন্ধু। সাত বছরের বন্ধুত্ব। হিম উৎসব উপলক্ষে ক্যাম্পাসে বেড়াতে এসেছি। আমি কপালে টিপ পরে মুখ ও শরীরে চাদর মুড়িয়ে হলে প্রবেশ করি।’

নিজেকে বিবাহিত দাবি করে অভিযুক্ত ওই ছাত্রী বলেন, ‘আমরা উভয়ই ভালো বন্ধু। হিম উৎসবে সে বেড়াতে এসেছিল। রাতে থাকার জায়গা না পাওয়ায় তাকে হলে নিয়ে এসেছি।’

/এএম/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম