ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের পুনরায় ভর্তি পরীক্ষা ১৭ মে

ঢাবি প্রতিনিধি
১২ মে ২০২৫, ১৯:০৪আপডেট : ১২ মে ২০২৫, ১৯:০৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিকে বাণিজ্য শাখার শিক্ষার্থীদের ভর্তির এমসিকিউ অংশের পরীক্ষা পুনরায় নেওয়া হবে। এ পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ মে। এ জন্য প্রবেশপত্র ডাউনলোড করার নোটিশ দেওয়া হয়েছে। তবে সবাই এ প্রবেশপত্র পাবেন না। শুধু বিগত ৮ ফেব্রুয়ারির পরীক্ষায় উপস্থিত বাণিজ্য শাখার শিক্ষার্থীরা লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

সোমবার (১২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বার্তায় জানানো হয়, আগামী ১৭ মে বেলা ৩টা থেকে ৩টা ৪৫ মিনিট পর্যন্ত ব্যবসায় শিক্ষা ইউনিটের বাণিজ্য শাখার পুনঃপরীক্ষা (শুধু এমসিকিউ অংশ) অনুষ্ঠিত হবে। পরীক্ষা অনুষ্ঠিত হবে পূর্ব নির্ধারিত অঞ্চলে। আসনবিন্যাস পরীক্ষার দুই দিন আগে ওয়েবসাইটে ও প্রবেশপত্রের নির্দেশনা অনুযায়ী এসএমএস করে জানা যাবে।

জানা গেছে, গত ১৬ এপ্রিল ঢাবির অনলাইনে ভর্তি কমিটির বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে, গত ৮ ফেব্রুয়ারি এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রশ্নপত্রের বহুনির্বাচনি (এমসিকিউ) অংশে ১২টি প্রশ্নে সেটে গরমিল দেখা যায়। এর মধ্যে ঢাবি প্রশাসন ২০ এপ্রিল পরীক্ষার ফলাফল ঘোষণার চেষ্টা করলে হাইকোর্টে রিট করেন ভর্তিচ্ছুদের একটি অংশ। পরে হাইকোর্ট ফল প্রকাশে দুই মাসের স্থগিতাদেশ দেন।

/আরকে/
সম্পর্কিত
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের