রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাতে ছাত্রীকে হলের কক্ষে নেওয়ায় ছাত্রের আসন বাতিল

রাবি প্রতিনিধি
২১ জুন ২০২৫, ২১:২০আপডেট : ২১ জুন ২০২৫, ২১:২০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের কক্ষে রাতের বেলায় এক নারী সহপাঠীকে নিয়ে যাওয়ায় এক ছাত্রের আসন বাতিল করা হয়েছে। গত ৪ জুন নারী সহপাঠীকে হলের কক্ষে নিয়ে যান ওই ছাত্র। এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর গত বৃহস্পতিবার ওই ছাত্রের আসন বাতিল করা হয়। শনিবার বিষয়টি জানাজানির পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনা।

শহীদ হবিবুর রহমান হলের প্রাধ্যক্ষ মো. মোতাহার হোসেন বলেন, ঘটনাটি সত্য। হলের কয়েকজন শিক্ষার্থী এ ব্যাপারে অভিযোগ করেছিলেন। ওই শিক্ষার্থী বাড়িতে থাকায় জবাবদিহি করা যায়নি। পরে ক্যাম্পাস খোলার পর তাকে ডেকে জবাবদিহি করা হয়। তিনি ঘটনাটি স্বীকার করায় আসন বাতিল করা হয়েছে। এ ছাড়া পরবর্তী ব্যবস্থা নিতে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটিকে বিষয়টি জানানো হয়েছে।

দুজন শিক্ষার্থী ও এক নিরাপত্তা প্রহরী জানান, ৪ জুন ভোরে তাদের সামনে দিয়ে একজন শিক্ষার্থী একটি সাইকেল চালিয়ে হল থেকে বের হচ্ছিলেন। তার সাইকেলের পেছনে একজন নারী বসে ছিলেন। তার গায়ে শার্ট আর মাথায় ক্যাপ পরা ছিল। বিষয়টি অস্বাভাবিক লাগায় তাকে ধরার চেষ্টা করেও ব্যর্থ হন তারা।

বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা উপকমিটির সভাপতি ও প্রক্টর মাহবুবর রহমান বলেন, হল প্রশাসন মৌখিকভাবে ঘটনাটি জানিয়েছে। ইতিমধ্যে হল কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করেছে। প্রতিবেদন শিগগিরই জমা দেওয়ার কথা আছে। ঘটনা সত্য হলে শাস্তি নিশ্চিত করা হবে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দিন বলেন, ‌এটা অবশ্যই সাংঘাতিক ঘটনা। অনেক বড় অপরাধ। অভিযুক্তদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ঈদুল আজহা ও গ্রীষ্মকাল উপলক্ষে গত ২৯ মে থেকে ১৫ জুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্লাস ছুটি ছিল। ছুটিতে বাড়িতে চলে যান অধিকাংশ শিক্ষার্থী। তবে কয়েকজন শিক্ষার্থী বিভিন্ন প্রয়োজন উল্লেখ করে হল প্রাধ্যক্ষ বরাবর আবেদন করে হলগুলোতে থেকে যান। এ সময় প্রায় ফাঁকা ছিল হলগুলো। এর মধ্যে ঘটে ওই ঘটনা।

/এএম/
সম্পর্কিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই উপ-উপাচার্য নিয়োগ
রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য দফতরে ফুল-উপহার নিয়ে প্রবেশ নিষিদ্ধ
রাবির ১১ হলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, ছাত্রদল বলছে হাস্যকর
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের