চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মাদকসহ আটক ৩ শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৩ জুলাই ২০২৫, ১৬:৪১আপডেট : ২৩ জুলাই ২০২৫, ১৬:৪১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে গাঁজাসহ আটক তিন শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যার পর তাদের হাটহাজারী থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন সহকারী প্রক্টর অধ্যাপক ড. কোরবান আলী।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সোমবার (২১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে চবি ল্যাবরেটরি স্কুল ভবনের সামনে থেকে পাঁচ জনকে আটক করা হয়। এর মধ্যে তিন জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বাকি দুই জন বহিরাগত। অভিযান পরিচালনা করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা বিভাগ।

আটক শিক্ষার্থীরা হলেন— নৃবিজ্ঞান বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের ছাত্রী জাফরিন সুলতানা, ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুদ ও ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহাদী। বাকিদের নাম হিরন ও হাসিব, যারা বহিরাগত।

বিষয়টি নিশ্চিত করে সহকারী প্রক্টর অধ্যাপক ড. কোরবান আলী বলেন, ‘তাদের মধ্যে দুই জন নৃবিজ্ঞানের এবং একজন ইংরেজি বিভাগের শিক্ষার্থী। ঘটনাস্থল থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে, যা এক শিক্ষার্থীর পকেট থেকে পাওয়া যায়। সে নিজেই সেটি বের করে দেয়।’

তিনি বলেন, ‘আমরা তাদের কাউন্সেলিংয়ের সুযোগ দিতে চেয়েছিলাম। এ জন্য অভিভাবক বা কোনও শিক্ষককে সঙ্গে আনার অনুরোধ করি। কিন্তু তারা কেউ অভিভাবক আনেনি, এমনকি তাদের ফোন করতেও দেয়নি। ফলে আমাদের আর কোনও পথ খোলা ছিল না। বিশ্ববিদ্যালয়কে তো আমরা মাদকসেবীদের হাতে ছেড়ে দিতে পারি না। তাই শেষ পর্যন্ত তাদের পুলিশে দিতে বাধ্য হয়েছি।’

অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।

/এফআর/
সম্পর্কিত
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
এ যেন ‘গাঁজার সিলিন্ডার’
মাদকসহ গ্রেফতার বিএনপি নেতাকে আজীবনের জন্য বহিষ্কার
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী