কুবিতে র‍্যাগিং: ১২ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ স্থগিত, হলে থাকায় আজীবন নিষেধাজ্ঞা

কুবি প্রতিনিধি
২৪ জুলাই ২০২৫, ২০:২৫আপডেট : ২৪ জুলাই ২০২৫, ২০:২৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নৃবিজ্ঞান ও মার্কেটিং বিভাগে র‍্যাগিংয়ের দায়ে এক সেমিস্টারের জন্য বহিষ্কৃত ১২ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ সাময়িকভাবে স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এই ১২ জনকে আজীবন আবাসিক হলে থাকার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ১০৫তম জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে একাধিক সিন্ডিকেট সদস্য নিশ্চিত করেছেন।

সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী, নৃবিজ্ঞান ও মার্কেটিং বিভাগের র‍্যাগিংয়ের দায়ে বহিষ্কৃত ১২ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে ভবিষ্যতে তারা যদি কোনও অপরাধে জড়িত হয় সেক্ষেত্রে আগের শাস্তি (এক সেমিস্টার বহিষ্কার) সম্পূর্ণরূপে কার্যকর হবে। একইসঙ্গে তাদের আজীবনের জন্য বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে বহিষ্কার করা হয়েছে।

অভিযুক্তরা হলেন– মার্কেটিং বিভাগের শয়ন চন্দ্র দাশ, তাসনিম কাদের ইরফান, শাখাওয়াত হোসেন অরণ্য, ওয়াহিদুল ইসলাম, মোহাম্মদ মতিউর রহমান, ইসরাত জাকিয়া নিহা এবং আকিব জামান। নৃবিজ্ঞান বিভাগের তিশা মনি, মো. অলি উল্লাহ, অরবিন্দু চন্দ্র সরকার, রাফিও হাসান এবং মোছা. সাদিয়া সরকার।

এ বিষয়ে সিন্ডিকেট সভাপতি এবং উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, ‘এখন পর্যন্ত রেজ্যুলেশন সাইন হয়নি। তবে সিন্ডিকেট সিদ্ধান্ত মোতাবেক তাদের বহিষ্কারাদেশ সাময়িক স্থগিত করা হয়েছে।’

উল্লেখ্য, গত ১ জুলাই নবীনবরণের দিন থেকে নৃবিজ্ঞান ও মার্কেটিং বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীনদের র‍্যাগিংয়ের অভিযোগ ওঠে একই বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওপর। পরিচয়পর্বের নামে গালিগালাজ, ভয়ভীতি, শারীরিক নিপীড়ন ও অপমানজনক আচরণের কথা উল্লেখ করে তারা লিখিত অভিযোগ দেন গত ২ ও ৬ জুলাই। অভিযোগের ভিত্তিতে গত ১৭ জুলাই দুই বিভাগের ১২ জনকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

/কেএইচটি/
সম্পর্কিত
ডাকসু-জাকসুর পর বিশ্ববিদ্যালয়গুলোতে বইছে ছাত্র সংসদ নির্বাচনের হাওয়া
ট্রেনে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে উত্ত্যক্ত করায় ৫ যুবক আটক 
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা: আদালতে আসামির স্বীকারোক্তি
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ