রংপুরে সংখ্যালঘুদের বাড়ি-ঘর ভাঙার প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল

ঢাবি প্রতিনিধি 
২৯ জুলাই ২০২৫, ২৩:২১আপডেট : ২৯ জুলাই ২০২৫, ২৩:২১

রংপুরের গঙ্গাচড়ায় ধর্ম অবমাননার অভিযোগে গ্রামবাসীর ওপর সাম্প্রদায়িক হামলা, বাড়ি-ঘর ভাংচুর লুটপাট ও নারী নির্যাতনের প্রতিবাদে নিপিড়নবিরোধী শিক্ষার্থী সমাজ ব্যানারে মশাল মিছিল ও সমাবেশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী।

মঙ্গলবার (২৯ জুলাই) রাত সাড়ে ৯টায় বিক্ষোভকারীরা ঢাবির জগন্নাথ হল থেকে বিক্ষোভ মিছিল শুরু করে টিএসসি রাজু ভাস্কর্যে এসে শেষ করে। মিছিল শেষে তারা রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশে ছাত্র ইউনিয়নের ঢাবি শাখার সভাপতি মেঘমল্লার বসু বলেন, এই গঙ্গাচড়াতে আওয়ামী লীগ আমলে সাম্প্রদায়িক আক্রমণ হয়েছে। তাই নিয়ে আওয়ামী লীগ ১৬ বছর রাজনীতি করেছে কিন্তু কোনোদিন বিচার করে নাই। আজ আওয়ামী লীগের করা হামলাগুলো নিয়ে ইন্টারিম রাজনীতি করছে। কিন্তু তার হওয়া ঘটনাগুলো আর বিচার করছে না।

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে মেঘমল্লার বলেন,  তারা বারবার করে বলে এটা সাম্প্রদায়িক হামলা না। যদি তাই হয় তাহলেও কী হিন্দু সম্প্রদায় বিচার পাওয়ার অধিকার রাখে না? 

উপস্থিত বিক্ষোভকারীদের উদ্দেশে তিনি বলেন, তাদের চিনে রাখবেন যারা আমাদের উৎসব অনুষ্ঠানে এসে ফুটেজ খায় কিন্তু আমাদের মাঠের সংগ্রাম রাজপথে সংগ্রামে থাকে না। সেই মুখগুলোকে আর কোনোদিন প্রশ্রয় দিবেন না। আমাদের একেকজনের একেক রকম রাজনীতি থাকতে পারে। কিন্তু সম্প্রদায়ের ন্যূন্যতম যে মানবিক অধিকার, সে মানবাধিকার রক্ষার লড়াইয়ে আমরা থাকবো।

এসময় জগন্নাথ হলের শিক্ষার্থীসহ একাধিক সাধারণ শিক্ষার্থীর উপস্থিতি ছিলেন।

/এমকেএইচ/
সম্পর্কিত
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের