ডাকসু নির্বাচন: ষষ্ঠ দিনে মনোনয়ন ফরম নিলেন ৬৪ জন

ঢাবি প্রতিনিধি
১৭ আগস্ট ২০২৫, ১৮:১০আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ১৮:১০

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে ষষ্ঠ দিনে মনোনয়ন ফরম নিয়েছেন ৬৪ জন।

রবিবার (১৭ আগস্ট) সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসারের অফিস কার্যালয়ের সামনে ওই সংবাদ সম্মেলন করা হয়।  

অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ষষ্ঠ দিনে ডাকসুর বিভিন্ন পদে ৬৪ জন মনোনয়ন ফরম নিয়েছেন। এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে পাঁচ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে এক জন, সহকারী সাধারণ সম্পদাক (এজিএস) পদে তিন জন, সম্পাদক পদে ২৩ জন এবং সদস্য পদে ৩২ জন ফরম সংগ্রহ করেন। মনোনয়ন জমা দিয়েছেন ২৫ জন। 

প্রধান রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, এখন পর্যন্ত ছয় দিনে ডাকসুতে মোট মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১২৫ জন। তাদের মধ্যে ভিপি পদে ১৯ জন, জিএস পদে দুই জন, এজিএস পদে পাঁচ জন, সম্পাদক পদে ৪৪ জন এবং সদস্য পদে ৫৫ জন। এখন পর্যন্ত ৩৮ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

/আরকে/
সম্পর্কিত
হামের চিকিৎসা কেন্দ্র প্রস্তাব প্রত্যাখ্যান, ঢাবি ও ডাকসুর পাল্টাপাল্টি দোষারোপ
হাম পরিস্থিতি অস্থায়ী চিকিৎসাকেন্দ্র স্থাপনে ডাকসুর আপত্তি, সপ্তাহ বিলম্বে ঢামেকে স্থাপন 
ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়রপ্রার্থী সাদিক কায়েম 
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী