শেষ হলো মনোনয়ন উত্তোলনের সময়সীমা

রাকসুতে ভিপি পদে ১৮ ও জিএস পদে ৭ শিক্ষার্থী

রাবি প্রতিনিধি
৩১ আগস্ট ২০২৫, ২১:১৫আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ২১:১৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের নির্ধারিত সময়সীমা শেষ হয়েছে। সময়সীমা শেষে রাকসু নির্বাচনে অংশ নিতে ছয় দিনে ২৩টি পদের বিপরীতে মনোনয়নপত্র উত্তোলন করেছেন ৩১৮ জন শিক্ষার্থী। তাদের মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ১৮ জন ও সাধারণ সম্পাদক (জিএস) পদে সাত জন মনোনয়ন তুলেছেন বলে জানা গেছে।

রবিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান এসব তথ্য জানান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৩১৮ জন শিক্ষার্থীর মধ্যে ভিপি পদে ১৮ জন, জিএস পদে ৭ জন, এজিএস পদে ৮ জন, বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে ২ জন, সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে ৪ জন, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে ৫ জন, সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে ৩ জন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ৫ জন, সহকারী সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ৬ জন, পরিবেশ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পদে ১২ জন, সহকারী পরিবেশ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পদে ১০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এ ছাড়া নারী বিষয়ক সম্পাদক পদে ৫ জন, সহকারী মহিলা বিষয়ক সম্পাদক পদে ৩ জন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে ৩ জন, সহকারী বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে ৬ জন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে ৯ জন, সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক পদে ৪ জন, ক্রীড়া ও খেলাধুলা বিষয়ক সম্পাদক পদে ৭ জন, সহকারী ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে ৩ জন এবং কার্যনির্বাহী সদস্য পদে ৪০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

অন্যদিকে, সিনেটে ৫টি ছাত্র প্রতিনিধি পদে ৬৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে, হলগুলোর ছাত্র সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের পরিমাণ এখনও জানা যায়নি।

/এমএএ/
সম্পর্কিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই উপ-উপাচার্য নিয়োগ
রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য দফতরে ফুল-উপহার নিয়ে প্রবেশ নিষিদ্ধ
রাবির ১১ হলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, ছাত্রদল বলছে হাস্যকর
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান