সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির ২০২৫-২০২৬ কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার আমিরুল ইসলাম ফরহাদ ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার মো. আবিদ হোসেন স্বরণ ।
সোমবার (১ সেপ্টেম্বর) কলেজের অধ্যক্ষ ড. কাকলি মুখোপাধ্যায় ও উপাধ্যক্ষ ড. ফরিদা ইসায়মিন ১১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন।
নবগঠিত কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন—সহ-সভাপতি পদে লিখন ইসলাম (দৈনিক ভোরের ডাক), যুগ্ম-সাধারণ সম্পাদক রাহিমা বেগম স্মৃতি (বুলেটিন বার্তা), সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল ইসলাম (খবর সংযোগ), অর্থ সম্পাদক পলাশ মিয়া (দীপ্ত বার্তা), দফতর সম্পাদক পদে শাহরিয়ার আজিম (ঢাকা ওয়াচ২৪) ও প্রচার সম্পাদক রিপন খন্দকার (দৈনিক আমাদের মাতৃভূমি)।
কার্যনির্বাহী সদস্য পদে লামিসা তাসনিম জুহা (প্রতিদিনের খবর), আল আমিন মোহ (অগ্রযাত্রা প্রতিদিন), মাহমুদুর রহমান (স্বদেশ কণ্ঠস্বর)।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবিদ হোসেন জানান, এই পদ আমার জন্য গৌরবের পাশাপাশি বড় দায়িত্বও বটে। সংগঠনের উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং দায়িত্বশীল সাংবাদিকতা প্রতিষ্ঠায় আমি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবো। সহকর্মীদের সহযোগিতা পেলে আমরা একসঙ্গে সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতিকে নতুন উচ্চতায় নিয়ে যাবো।
সভাপতি আমিরুল ইসলাম জানান, আমাদের লক্ষ্য শুধু নেতৃত্ব দেওয়া নয়, বরং একসঙ্গে থেকে সত্য, ন্যায় ও দায়িত্বশীল সাংবাদিকতার পথে এগিয়ে যাওয়া। সমিতির ঐক্য, পেশাদারত্ব এবং মর্যাদা অটুট রাখতে আমরা নিরলসভাবে কাজ করবো।









