রাবিতে রাত ১১টার পর হলে ঢোকায় ৯১ ছাত্রীকে তলবের নোটিশ প্রত্যাহার

রাবি প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৭আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৭

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুলাই ৩৬ আবাসিক হলে রাত ১১টার পর ঢোকায় ৯১ ছাত্রীকে হল প্রাধ্যক্ষের অফিসে তলব করার বিজ্ঞপ্তি প্রত্যাহার করা হয়েছে। সমালোচনার মুখে মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে হলটির প্রাধ্যক্ষ লাভলী নাহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘অনিবার্য কারণবশত ১ সেপ্টেম্বর হলে দেরিতে (রাত ১১টার পরে) ফেরার কারণে যে নোটিশ দেওয়া হয়েছিল, তা প্রত্যাহার করা হলো।’  

হল প্রশাসনের দেওয়া আগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ‘জুলাই ৩৬ হলের অনাবাসিক ও গণরুমের ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দেরিতে (রাত ১১টার পর) হলে ফেরার কারণে নিম্নে উল্লেখিত ছাত্রীদের ক্রমিক নম্বর ১ থেকে ৪৫ পর্যন্ত মঙ্গলবার এবং ক্রমিক নম্বর ৪৬ থেকে ৯১ পর্যন্ত রোজ বুধবার বিকাল ৪টায় প্রাধ্যক্ষ মহোদয়ের অফিস কক্ষে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হলো।’

সোমবার রাতে এ সংক্রান্ত বিজ্ঞপ্তিটির একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

অধ্যাপক লাভলী নাহার বলেন, ‘শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ওই নোটিশ দেওয়া হয়েছিল; কিন্তু বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ট্রল হওয়ায় মঙ্গলবার দুপুরে হল প্রশাসনের একটি জরুরি সভা হয়। সভায় ছাত্রীদের নিরাপত্তার স্বার্থে সেই বিজ্ঞপ্তি প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।’

/এএম/
সম্পর্কিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়‘বালিশকাণ্ডের’ ঠিকাদার দিয়ে ৭০ কোটি টাকায় হল নির্মাণ, উদ্বোধনের আগেই ফাটল
গাইবান্ধায় রামমন্দির নির্মাণে বাধার প্রতিবাদে রাবিতে সনাতনী শিক্ষার্থীদের বিক্ষোভ
প্রেমিকাকে ভিডিও কলে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
সর্বশেষ খবর
ড্র করে নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ জাপান, নেদারল্যান্ডস খেলবে মরক্কোর বিপক্ষে
ড্র করে নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ জাপান, নেদারল্যান্ডস খেলবে মরক্কোর বিপক্ষে
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৮৮
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৮৮
কাফনের কাপড় ও বেনামী চিঠিতে প্রাণনাশের হুমকি, আতঙ্কে পরিবার
কাফনের কাপড় ও বেনামী চিঠিতে প্রাণনাশের হুমকি, আতঙ্কে পরিবার
প্রশ্নফাঁসের পোস্ট দিলেই জিজ্ঞাসাবাদ, ডিজিটাল নকলে শিক্ষকদের বিরুদ্ধেও ব্যবস্থা
প্রশ্নফাঁসের পোস্ট দিলেই জিজ্ঞাসাবাদ, ডিজিটাল নকলে শিক্ষকদের বিরুদ্ধেও ব্যবস্থা
সর্বাধিক পঠিত
বিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
লক্ষ্মীপুরে বাসায় ঢুকে কুপিয়ে হত্যাবিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
তীব্র গরমেও ইউরোপে কেন এসি এত বিরল
তীব্র গরমেও ইউরোপে কেন এসি এত বিরল
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
বিএসএফের ২১ ঘণ্টার চেষ্টা ব্যর্থ করে দিয়ে প্রশংসায় ভাসছে বিজিবি 
বিএসএফের ২১ ঘণ্টার চেষ্টা ব্যর্থ করে দিয়ে প্রশংসায় ভাসছে বিজিবি 
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন