ডাকসু নির্বাচন: ঢাবিতে ৮ ও ১০ সেপ্টেম্বরের ছুটি বাতিল

ঢাবি প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩৮আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ২১:৪৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন উপলক্ষে দেওয়া ছুটির মধ্যে ৮ ও ১০ সেপ্টেম্বরের ছুটি বাতিল করেছে নির্বাচন কমিশন। বুধবার (৩ সেপ্টেম্বর) ডাকসু নির্বাচন কমিশনের এক সংবাদ সম্মেলনে ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. জসিম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, কেবল নির্বাচনের দিন (৯ সেপ্টেম্বর) ছুটি থাকবে।

এর আগে নির্বাচন উপলক্ষে ৭ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করে নির্বাচন কমিশন।

ছুটি বাতিল করলেও কেন্দ্র পুনর্বিন্যাসের কোনও পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন।

তিনি বলেন, প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ৫০০ বুথ থেকে ৭১০টি করা হয়েছে। নির্বাচনের দিন আমাদের শাটলগুলো চালু থাকবে। আশা করি, কোনও সমস্যা হবে না।

/আরকে/
সম্পর্কিত
ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত, ফিরছে কর্মব্যস্ততা
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের