প্রশাসনের সঙ্গে ছাত্রদলের বাগবিতণ্ডা, টিএসসিতে উত্তেজনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪:২২আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৩

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে টিএসসির রোকেয়া হল কেন্দ্রে উত্তেজনা দেখা দিয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে লিফলেট বিতরণকে কেন্দ্র করে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের সঙ্গে প্রশাসনের বাগবিতণ্ডার জেরে এই উত্তেজনা দেখা দেয়।

এ সময় প্রশাসনের বিরুদ্ধে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন ছাত্রদল নেতাকর্মীরা।

ছাত্রদলের অভিযোগ, প্রশাসন শিবিরের পক্ষে কাজ করছে।

জানা গেছে, এ সময় টিএসসিতে শিক্ষার্থীদের কাছে লিফলেট বিতরণ করছিলেন ছাত্রদলের নেতারা। তখন সেখানে অবস্থানরত শিবিরের নেতাকর্মী ও স্বতন্ত্র ভিপি প্রার্থী আল সাদী ভূইয়া প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

তবে ছাত্রদলের নেতাকর্মীরা অভিযোগ করেন, প্রশাসন পক্ষপাতিত্ব করছে। নাছির বলেন, ‘শিবিরের প্যানেলের পক্ষে ব্যালটে আগে থেকেই সিল মারার অভিযোগ দিতে গেলে প্রশাসন আমাদের সাথে অপ্রীতিকর আচরণ করে। আমাদের কোনও কথা শুনতে চাইনি।’

এ সময় সেখানে অবস্থানরত শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধেও স্লোগান দেন ছাত্রদলের নেতাকর্মীরা।

উত্তেজনা নিরসনে এ সময় সামনে বের হয়ে আসেন দায়িত্বরত শিক্ষক সামিরা লুৎফা নিত্রা। তিনি ছাত্রদল নেতাকর্মীদের শান্ত করেন। তিনি বলেন, ‘এ কেন্দ্রে কোনও অনিয়ম হয়নি। তবে একটু ভুল বোঝাবুঝি হয়েছে।’

স্বতন্ত্র ভিপি প্রার্থী আল সাদী ভূঁইয়া বলেন, ‘ছাত্রদল ও শিবিরের নেতারা আচরণবিধি লঙ্ঘন করছে। অথচ স্বতন্ত্র প্যানেলের কর্মীদের নানা হয়রানি করা হচ্ছে।’

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বলেন, ‘টিএসসি কেন্দ্রে শিবিরের পক্ষে সিলমারা ব্যালটের বিষয়ে অভিযোগ করতে গেলে প্রশাসন আমাদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণ করে।’

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে এক ছাত্রী অভিযোগ করেন, এই কেন্দ্রে শিবিরের পক্ষে সিলমারা ব্যালট দেখতে পেয়েছেন তার এক বান্ধবী। যদিও শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে, একুশে হলের কারচুপির অভিযোগ ঢাকতেই এ ধরনের নাটক সাজানো হয়েছে।

/এমকে/এম/এমওএফ/
সম্পর্কিত
হামের চিকিৎসা কেন্দ্র প্রস্তাব প্রত্যাখ্যান, ঢাবি ও ডাকসুর পাল্টাপাল্টি দোষারোপ
হাম পরিস্থিতি অস্থায়ী চিকিৎসাকেন্দ্র স্থাপনে ডাকসুর আপত্তি, সপ্তাহ বিলম্বে ঢামেকে স্থাপন 
ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়রপ্রার্থী সাদিক কায়েম 
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী