ডাকসু নির্বাচনে বাম ও ভারতপন্থিদের কবর রচিত হয়েছে: ফয়জুল করিম

ইবি প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২৫, ২১:৪১আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ২১:৪১

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, ‘আমরা পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতির নির্বাচন দাবি করে আসছি। পিআর পদ্ধতিই বাংলাদেশের জন্য সবচেয়ে নিরাপদ ব্যবস্থা। এর মাধ্যমে ফ্যাসিস্ট তৈরি হবে না, পেশিশক্তির ব্যবহার থাকবে না, সেন্টার দখল হবে না, কালোশক্তির হাত থাকবে না। সব আদর্শের মানুষ এখানে যেতে পারবে। আমরা ইসলামি দলগুলো ঐক্যবদ্ধভাবে নির্বাচনের চিন্তা করছি। এ ছাড়া বর্তমানে প্রশাসনের যে অবস্থা তাতে এই প্রশাসন কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন দিতে পারবে না। প্রশাসনকে ঢেলে না সাজালে প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে।’

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর)) ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে নবীন শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইবি শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

এ সময় তিনি আরও বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাম ও ভারতপন্থিদের চিরতরে কবর রচিত হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে ইসলামপন্থিদের বিজয় হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন পর্যন্ত আমরা কোণঠাসা ছিলাম। সেখানে মুসলমানদের ঠিকমতো চলতে দেওয়া হয়নি, বুক ফুলিয়ে হাঁটতে পারেনি। সেখানে এই নির্বাচনের মাধ্যমে বামদের পতন হয়ে ইসলামপন্থিদের উত্থান হয়েছে।’

অনুষ্ঠানে ইসলামী ছাত্র আন্দোলন ইবি শাখার সভাপতি ইসমাইল হোসেন রাহাতের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। সংগঠনটির শাখা সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমদ মনসুর। এ ছাড়াও অন্যান্য অতিথিবৃন্দসহ পাঁচ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

/কেএইচটি/
সম্পর্কিত
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
‘হয় ফাঁসিতে ঝুলবো, না হয় আইন হাতে তুলে গুপ্ত শিবিরকে হত্যা করবো’
কর্মচারীর হাতে শিক্ষিকা খুন বিধি উপেক্ষা করে দেড় শতাধিক চুক্তিভিত্তিক নিয়োগ 
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী