দিনভর অনিয়মের অভিযোগে ‘বিতর্কিত’ জাকসু নির্বাচন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০২৫, ২৩:৫৯আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৩:৫৯

‘আমি ২০ মিনিট লাইনে দাঁড়িয়ে ভোট দিতে এসে দেখি, আমার ভোট আগেই অন্য কেউ দিয়ে গেছে। জীবনের প্রথম ভোট এভাবে নষ্ট হবে—আমি কোনোদিন ভাবিনি’। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) শহীদ রফিক-জব্বার হলের ভোটকেন্দ্রে এমন অভিযোগ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট দিতে আসা এক ভোটার। পরে সিসি ক‍্যামেরা ফুটেজ যাচাই-বাছাই করে তার অভিযোগের সত‍্যতাও মেলে।

ভোট অন‍্য কেউ দিয়ে দিয়েছে, ব‍্যালট ছিঁড়ে ফেলেছে, কমিশনের পক্ষপাতিত্ব দেখা গেছে—এ ধরনের নানা অভিযোগের মধ‍্য দিয়ে শেষ হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন। বৃহস্পতিবার বিকাল ৫টায় শেষ হওয়ার কথা থাকলেও সর্বশেষ কেন্দ্র হিসেবে কাজী নজরুল ইসলাম হল থেকে ব্যালট বাক্স নির্বাচন কমিশন অফিস সিনেট হলে পৌঁছায় রাত ৮টায়। সেখানে সব কেন্দ্রের ফল গণনা করা হবে।

তবে ভোট গণনা শেষ করতে এবং ফল ঘোষণা হতে শুক্রবার সকাল হয়ে যেতে পারে বলে জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক একেএম রাশিদুল আলম জানানোর পরে সমালোচনার মুখে পড়েন।

ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী নির্বাচন বর্জনের ঘোষণা দেন

এর আগে নির্বাচনের দিন দুপুরের পর ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। তিনি বলেন, ‘আমরা জানতাম এ নির্বাচনটি হবে পাতানো। তাজউদ্দীন হলের ভোটার লিস্টে ছবি নেই। তাই দুই ঘণ্টা নির্বাচন বন্ধ ছিল। ২১ নম্বর হলে মব সৃষ্টি করা হয়েছিল। এর পেছনে ছিল ছাত্রশিবির। জাহানারা ইমাম হলে মব সৃষ্টি করা হয়েছে। কারচুপির কারণে নির্বাচন বন্ধ ছিল। মেয়েদের হলে আইডি কার্ড চেঞ্জ করে একই মেয়ে বারবার ভোট দেওয়ার পরও প্রশাসন কিছু বলেনি। ভোট কারচুপির অভিযোগে তাই আমরা নির্বাচন বর্জন করলাম।’

একে একে বর্জনে যোগ দেয় চার প‍্যানেল

ছাত্রদলের বর্জনের পরে সন্ধ‍্যা নাগাদ ভোট বর্জনের তালিকায় যোগ হয় প্রগতিশীল শিক্ষার্থীদের চারটি প্যানেলের প্রার্থীরা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে ভোট বর্জনের কথা জানান তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সম্প্রীতির ঐক্য প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী শরণ এহসান। এই চারটি প্যানেল হলো— ‘সম্প্রীতির ঐক্য’, ‘সংশপ্তক পর্ষদ’, ‘স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ’ ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আংশিক প্যানেল। বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী তাদের সঙ্গে একাত্মতা পোষণ করে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে ভোট বর্জনের কথা জানান প্রগতিশীল শিক্ষার্থীদের চারটি প্যানেলের প্রার্থীরা

অভিযোগের পাহাড়, প্রমাণ থাকার দাবি

‘সম্প্রীতির ঐক্য’ প্যানেলের যুগ্ম সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফারিয়া জামান নিকি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নির্বাচনে কারচুপির সুস্পষ্ট প্রমাণ আমাদের হাতে আছে। এত অভিযোগ যে সংবাদ সম্মেলনেও ক্লিয়ার হতে পারেনি। কেন্দ্রে পোলিং এজেন্ট ঢুকতে না দেওয়া, একজনের ভোট আরেকজনের দেওয়া, বিভিন্ন কেন্দ্রে ভোট বন্ধ রাখাসহ নানা অনিয়ম রয়েছে। অভিযোগ তো শুধু আমরা করিনি, এর আগের রাতেও শিবির নির্বাচন কমিশনের ওপর অনাস্থা জানিয়েছিল। বাগছাস সংবাদ সম্মেলন করে অনাস্থা জানিয়েছে। সব মিলিয়ে সবপক্ষই মনে করছে—এখানে নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ তো করছেই, টাকা নেওয়ার নির্বাচন করছে।’


ভোট গ্রহণ সুষ্ঠুভাবে হয়নি বলে অভিযোগ করেছেন বামপন্থী শিক্ষার্থীদের সমর্থিত প্যানেল সম্প্রীতির ঐক্যের প্রার্থীরা

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সম্প্রীতির ঐক্য প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী শরণ এহসান বলেন, ‘ব্যালট বাক্স নিয়ে হট্টগোল থেকে শুরু করে বুধবার রাত ২টায় পোলিং এজেন্টের ঘোষণা দেওয়া, তার ফলে স্বতন্ত্র প্রার্থীদের পোলিং এজেন্ট ম্যানেজ করতে না পারা, পোলিং এজেন্টদের কাজ করতে না দেওয়া, নারী হলে পুরুষ প্রার্থীর প্রবেশ, ভোটার লিস্টে ছবি না থাকা, আঙুলে কালির দাগ না দেওয়া, ভোটার হওয়ার পরও তালিকায় নাম না থাকা ইত্যাদি অনেক অনিয়ম, অব্যবস্থাপনা আর গাফিলতির কারণে এই নির্বাচনকে ঘিরে অনেক সন্দেহ, আর প্রশ্ন ওঠার সুযোগ সৃষ্টি হয়েছে। এই দায় কেবল এবং কেবলমাত্র এই ব্যর্থ, অথর্ব এবং পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশন আর প্রশাসনের।

 অনিয়ম, বিশৃঙ্খলা ও দলীয় প্রভাবের অভিযোগ তুলে নির্বাচনি দায়িত্ব থেকে সরে দাঁড়ান  বিএনপি সমর্থিত তিন শিক্ষক নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জন করে কেন্দ্র ত্যাগ করেছেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের তিন শিক্ষকও। নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলন করে অধ্যাপক নাহরীন ইসলাম খান বলেন, ‘প্রশাসন শুরু থেকেই দায়িত্বজ্ঞানহীন কাজ করছে। নানা অনিয়ম, কারসাজি করছে। এরকম একটা নির্বাচনের দায়ভার আমাদের নেওয়া উচিত না। প্রতিবাদের জায়গা থেকে আমরা দায়িত্বশীল শিক্ষকরা এই নির্বাচনকে বর্জন করলাম।’

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফর এলাহী বলেন, ‘আমি এখনও হলে অবস্থান করছি, কারা বর্জন করেছে এ বিষয়ে এখনও কিছু জানি না।’

তাকে নির্বাচন বর্জনকারী প্যানেলগুলোর নাম বললে তিনি জানান, এটা ওই প্যানেলগুলোর সাংগঠনিক সিদ্ধান্ত। ভোট সুষ্ঠু হয়েছে, আমরা সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রেখেছি।

উল্লেখ‍্য, জাকসুতে এবার মোট ভোটার ১১ হাজার ৮৪৩ জন। এর মধ্যে ছাত্র ৬ হাজার ১১৫, ছাত্রী ৫ হাজার ৭২৮ জন। একজন ভোটার ভোট দেবেন ৪০টি করে। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ২৫টি এবং হল সংসদে ১৫টি পদে ভোট দেবেন।

এবার জাকসু ভোটের মোট ১৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে পুরুষ প্রার্থী ১৩২ জন, নারী প্রার্থী ৪৬ জন। এখানে পদের সংখ্যা ২৫টি।

মোট ২১টি হল সংসদে পদের সংখ্যা ৩১৫টি। প্রতি হলে পদ সংখ্যা ১৫টি। মোট ৪৪৭ জন প্রার্থী হয়েছেন। এর মধ্যে ১১ ছাত্র হলের প্রার্থী সংখ্যা ৩১৬ জন এবং ১০ ছাত্রী হলের প্রার্থী সংখ্যা ১৩১ জন।

 /এসএমএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনে তালা দিলেন শিক্ষার্থীরা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনা তদন্তে কমিটি গঠন
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের