আগামী ১২ থেকে ১৮ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সব পরীক্ষা স্থগিত

চবি প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪৫আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামী ১২ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত করেছে নির্বাচন কমিশন। তবে ক্লাস চলবে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী তথ্যটি নিশ্চিত করেছেন। এ ছাড়া ওই সপ্তাহের মধ্যে বন্ধের দিনে (শুক্রবার ও শনিবার) যেসব বিভাগের পরীক্ষা আছে, সে পরীক্ষাও স্থগিত থাকবে।

নির্বাচন কমিশনের সদস্য সচিব বলেন, ছাত্রদের দাবি ছিল যে, তারা পরীক্ষার মধ্যে কিভাবে নির্বাচনি প্রচার-প্রচারণা চালাবে। এর পরিপ্রেক্ষিতে আমরা সভায় সিদ্ধান্ত নিয়েছি যে, নির্বাচনের ওই সপ্তাহে রবিবার থকে বৃহস্পতিবার এবং শুক্র-শনিবার বন্ধে মধ্যে যদি কোনও বিভাগের পরীক্ষা থাকে সব পরীক্ষা স্থগিত থাকবে। তবে ক্লাস চলবে।

এদিকে নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের আজকে শেষ দিন হলেও, এক দিন বাড়িয়ে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছ। এ ছাড়া প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে পূর্বের তারিখ অনুযায়ী ২৫ সেপ্টেম্বর।

চাকসু ও হল সংসদ আচরণবিধি অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময় কোনও মিছিল-শোভাযাত্রা করা যাবে না এবং পাঁচ জনের বেশি সমর্থক নেওয়া যাবে না। সর্বশেষ চাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালে। এবার ৩৫ বছর পর হচ্ছে নির্বাচন।

/এফআর/
সম্পর্কিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেন বহিরাগতরা প্রবেশ করতে না পারে: অর্থমন্ত্রী
ছাত্রলীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে প্ল্যাকার্ড হাতে দাঁড়ালেন এক নেতা
স্থানীয়দের হামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী আহত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী