রাকসু নির্বাচনের ফল ঘোষণা করতে সর্বোচ্চ ১২-১৫ ঘণ্টা লাগবে: উপাচার্য

রাবি প্রতিনিধি
১২ অক্টোবর ২০২৫, ১৬:৪৩আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ১৬:৪৩

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ভোটগ্রহণের সর্বোচ্চ  ১২ থেকে ১৫ ঘণ্টার মধ্যে ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব। রবিবার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রাকসু নির্বাচন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা জানান।

তিনি বলেন, এটা অন্তত বলতে চাই, আমাদের ৩/৪ দিন সময় লাগবে না। আমাদের অত্যন্ত দক্ষ একটা টেকনিক্যাল টিম কাজ করবে। কিন্তু একটা বিষয় দেখতে হবে ২৯ হাজার ভোটার ও ৯ শতাধিক প্রার্থী রয়েছে। সর্বোচ্চ ১২-১৫ ঘণ্টার মধ্যে কাজটা শেষ হবে বলে আমরা আশাবাদী।

উপাচার্য বলেন, ভোট গ্রহণ শেষে ব্যালট পেপার বের করা থেকে গণনা সবকিছুই ক্যামেরার আওতায় থাকবে। শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় না আপনাদের (সাংবাদিক) মাধ্যমে পুরো দেশবাসীও বিষয়ে দেখতে পারবেন।

এর আগে একটি লিখিত বক্তব্য পাঠ করেন উপাচার্য সালেহ হাসান নকীব। নির্বাচনের জন্য ক্যাম্পাসে উপযুক্ত পরিবেশ রয়েছে বলে জানান তিনি।

এ সময় নির্বাচন সফল করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সহযোগিতা কামনা করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহা. মাঈন উদ্দীন, উপাচার্য (শিক্ষা) ড. ফরিদ উদ্দিন খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ইফতেখারুল আলম মাসউদ ও প্রক্টর ড. মাহবুবর রাহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ১৬ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ হবে।

/এফআর/
সম্পর্কিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই উপ-উপাচার্য নিয়োগ
রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য দফতরে ফুল-উপহার নিয়ে প্রবেশ নিষিদ্ধ
রাবির ১১ হলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, ছাত্রদল বলছে হাস্যকর
সর্বশেষ খবর
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের