অনুমতি ছাড়াই ফোন তল্লাশির অভিযোগ ঢাবি শিক্ষার্থীর, সহকারী প্রক্টরের দাবি ‘সম্মতি ছিল’

ঢাবি প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২৫, ২৩:১৬আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ২৩:১৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী অভিযোগ করেছেন, এক সহকারী প্রক্টর অনুমতি ছাড়াই তার মোবাইল ফোন তল্লাশি করেছেন। তবে অভিযুক্ত সহকারী প্রক্টর দাবি করেছেন, তিনি শিক্ষার্থীর সম্মতি নিয়েই ফোনটি দেখেছেন।

বিষয়টি খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ একটি তথ্য যাচাই কমিটি গঠন করেছেন। কমিটি তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবে বলে জানিয়েছেন তিনি।

অভিযোগকারী শিক্ষার্থী আবির হাসান জানান, শনিবার (২৫ অক্টোবর) রাতে এক ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে প্রক্টর অফিসে ডাকা হয়। সেখানে তাকে প্রক্টরিয়াল বডির এক সদস্যকে মারধরের অভিযোগে অভিযুক্ত করা হয়।

পরে সহকারী প্রক্টর ড. মোহাম্মদ রফিকুল ইসলাম তার ফোনে ‘রাজনৈতিক সম্পৃক্ততা’ আছে কি না দেখতে চান।

অভিযুক্ত সহকারী প্রক্টর ড. রফিকুল ইসলাম দাবি করেন, প্রক্টরিয়াল টিমের সদস্যরা  আবিরের আইডি কার্ড দেখতে চাইলে তিনি অস্বীকৃতি জানান। এ সময় বিশ্ববিদ্যালয় ও প্রক্টরদের সম্পর্কে অপমানজনক মন্তব্য করেন আবির। রাত ১১টার দিকে বহিরাগত নারীদের নিয়ে ঢাবির কেন্দ্রীয় মাঠে প্রবেশ করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

তবে মোবাইল ফোন দেখার পদক্ষেপটি সম্পূর্ণ সঠিক ছিল না উল্লেখ করে রফিকুল ইসলাম বলেন, “আমি আসলে জানতে চেয়েছিলাম, ‘তোমার কারও সঙ্গে যোগাযোগ আছে?’ এরপরই ফোনটা দেখি। এটা অনেকটা বাবা-ছেলের মতো ব্যাপার ছিল। আমার ছেলে যেমন কিছু বললে, আমি সেটা মেনে নেই।”

অন্যদিকে আবিরের দাবি, তার কাছে ফোন দেখার ব্যাপারে কোনও অনুমতি চাওয়া হয়নি।

তিনি বলেন, “একটি নির্দিষ্ট মহল সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে, যেখানে বলা হচ্ছে— একজন বামপন্থি কর্মী, বহিরাগত ও রিকশাচালক মিলে প্রক্টরিয়াল বডির সদস্যকে মারধর করেছে।”

নিজের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ অস্বীকার করে আবির বলেন, “ধরা যাক, অভিযোগগুলো সত্যও। তারপরও কারও ব্যক্তিগত ফোন তল্লাশির অধিকার কারও নেই।”

/এম/
সম্পর্কিত
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতিকারের উপায়
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
মোবাইল ফোন রাতভর চার্জে রেখে ঘুমান?
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম