একাধিক পুরুষ শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ, ঢাবি শিক্ষককে আদালতে চালান

ঢাবি প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২৫, ১৫:২২আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ১৭:০৯

দীর্ঘদিন ধরে একাধিক পুরুষ শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগের অধ্যাপক ড. এরশাদ হালিমকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে আটকের পর শুক্রবার সকালে তাকে আদালতে চালান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর শেওড়াপাড়ার নিজ বাসা থেকে তাকে আটক করে মিরপুর মডেল থানা পুলিশ। পরে তাকে আদালতে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রুমন। তিনি বলেন, ‘তাকে বৃহস্পতিবার রাতে আটক করা হয়। পরবর্তীতে তাকে আদালতে পাঠানো হয়েছে।’

এছাড়া, তার আটকের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবগত আছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর সাইফুদ্দীন আহমেদ।

সম্প্রতি রসায়ন বিভাগের শিক্ষার্থীরা এরশাদ হালিমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেন। এরপর বৃহস্পতিবার মিরপুর মডেল থানায় মামলা দায়েরের পর রাত ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে একটি সংবাদ সম্মেলন করেন রসায়ন বিভাগের কিছু শিক্ষার্থী।

এরশাদ হালিমের শিক্ষার্থীরা অভিযোগ করেছেন যে, ‘তিনি বিভিন্ন অজুহাতে ছাত্রদের রুমে ডেকে নিয়ে আলো নিভিয়ে দরজা-জানালা বন্ধ করে শারীরিক স্পর্শ দাবি করতেন, জোরপূর্বক শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিতেন এবং অনাকাঙ্ক্ষিত আচরণ করতেন।’

/এমএইচআর/
সম্পর্কিত
৩৭ জনের পর হাতিয়ার সেই স্কুলে এবার ৯ শিক্ষার্থী অসুস্থ
স্কুলে ক্লাস চলাকালে অসুস্থ হয়ে পড়লো ২৫ শিক্ষার্থী, তিন জনের অবস্থা আশঙ্কাজনক
একাদশে ভর্তির ফল প্রকাশ, যেভাবে জানবেন
সর্বশেষ খবর
আবারও ৩ টাকা বাড়লো সিগারেটের দাম
আবারও ৩ টাকা বাড়লো সিগারেটের দাম
আবাসিক ভবনে সিগারেটের মজুত, সব কারবার রাতেই
আবাসিক ভবনে সিগারেটের মজুত, সব কারবার রাতেই
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৯২৩ মামলা
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৯২৩ মামলা
ফিক্সিংয়ের অভিযোগে বিপিএল সংশ্লিষ্ট দুই ব্যক্তি নিষিদ্ধ
ফিক্সিংয়ের অভিযোগে বিপিএল সংশ্লিষ্ট দুই ব্যক্তি নিষিদ্ধ
সর্বাধিক পঠিত
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
হবু বরের কেমন সেলফি পছন্দ, জানালেন মিমি
হবু বরের কেমন সেলফি পছন্দ, জানালেন মিমি