ডুয়েট সাংবাদিক সমিতির সভাপতি দোলন, সম্পাদক মনির

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৫ নভেম্বর ২০২৫, ০০:৪৮আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ০০:৫১

গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) সাংবাদিক সমিতির (ডুয়েটসাস) ২০২৫–২৬ মেয়াদে কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহতাব হোসেন দোলন এবং সাধারণ সম্পাদক মনির হোসেন।

শুক্রবার (১৪ নভেম্বর) ‘ডুয়েটসাস অর্ধযুগ পূর্তি ও পুনর্মিলনী–২০২৫’ অনুষ্ঠানে সদ্য বিদায়ী সভাপতি ইঞ্জিঃ মো. হাবিবুর রহমান এই কমিটি ঘোষণা করেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সিনিয়র সহ-সভাপতি শিহাব উদ্দিন, সহ-সভাপতি সাইফুর রহমান সাব্বির, পরান হোসেন ও হৃদয় হোসাইন। সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম, দফতর সম্পাদক আসিফ আকাশ, কোষাধ্যক্ষ সাকিবুল ইসলাম, ক্রীড়া সম্পাদক তারিকুল ইসলাম, প্রচার ও মিডিয়া সম্পাদক মো. রিয়াদ হোসেন, সহ–প্রচার ও মিডিয়া সম্পাদক আব্দুল কাদের, গ্রন্থাগার সম্পাদক জোবায়েদ হোসেন।

এছাড়াও কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন সাব্বির হোসাইন জিসান, মো. ইমাম উদ্দিন এবং মো. শরিফুল ইসলাম। 

নতুন কমিটি ঘোষণা ও ‘ডুয়েটসাস অর্ধযুগ পূর্তি ও পুনর্মিলনী–২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। এছাড়াও উপস্থিত ছিলেন ডুয়েট ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. উৎপল কুমার দাস, ডুয়েট সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিঃ আল মাহমুদ রাজ, সাবেক সভাপতি ইঞ্জিঃ লতিফ গাজী প্রমুখ।

/এএইচএস/এমকেএইচ/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান