রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ

ঢাবি প্রতিনিধি 
২২ নভেম্বর ২০২৫, ২০:৫৪আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ২০:৫৪

আগামীকাল রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। সন্ধ্যায় ভূমিকম্পের ঘটনার পর শনিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে প্রক্টর সাইফুদ্দিন আহমেদ এই তথ্য নিশ্চিত করেন। 

আগামীকালকের পরও ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা হবে কিনা সে বিষয়ে খোজ নিয়ে জানা যায়, শনিবার রাত ৯টায় সিন্ডিকেট মিটিং আছে। এরপর পরবর্তী সিদ্ধান্ত জানা যাবে। 

প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় ভূমিকম্পে শামসুন্নাহার হলের ৩ শিক্ষার্থী আহত হন। আতঙ্কিত হয়ে তাড়াহুড়ো করে ভবন থেকে বের হতে গিয়েই তারা আহত হন বলে জানা যায়। 

এর আগে শুক্রবার সকালের ভূমিকম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত ১০টি হলের দেয়ালে নতুন করে ফাটল ধরেছে এবং পলেস্তারা খসে পড়েছে। প্রায় ২২ জন শিক্ষার্থী আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। বহু শিক্ষার্থী পা মচকে যাওয়া, জ্ঞান হারানো এবং আতঙ্কিত হয়ে পড়েছিলেন।

/আরআইজে/
সম্পর্কিত
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
ঢাকায় ভূমিকম্প অনুভূত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম