জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুক্রবার ‌‘প্রজাপতি মেলা’

জাবি প্রতিনিধি 
০৪ ডিসেম্বর ২০২৫, ২১:৪৪আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ২১:৪৪

প্রজাপতি সংরক্ষণ ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’  স্লোগানকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ১৫তম প্রজাপতি মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখার আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) মেলার আহ্বায়ক ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. মনোয়ার হোসেন 
বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন। তিনি বলেন, ‘মেলায় থাকবে শিশু-কিশোর থেকে শুরু করে সকল বয়সী দর্শনার্থীর জন্য নানা ধরনের আকর্ষণীয় আয়োজন। এর মধ্যে উল্লেখযোগ্য- শিশু-কিশোরদের জন্য প্রজাপতি বিষয়ক ছবি আঁকা প্রতিযোগিতা, প্রজাপতি ও প্রকৃতি বিষয়ক কুইজ প্রতিযোগিতা, প্রজাপতি বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শনী, প্রজাপতির হাট দর্শন, প্রজাপতির আদলে ঘুড়ি ওড়ানো, বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা এবং প্রজাপতি চেনা প্রতিযোগিতা। এ ছাড়া মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি, প্রজাপতির গল্প নিয়ে পাপেট শো এবং প্রজাপতির অরিগ্যামি প্যারেডের আয়োজন করা হবে।’

প্রতিনিয়তই প্রজাপতির সংখ্যা কমছে উল্লেখ করে অধ্যাপক মো. মনোয়ার হোসেন বলেন, ‘প্রকৃতির গুরুত্বপূর্ণ কীট প্রজাপতির সংরক্ষণে সচেতনতা বাড়াতেই আমাদের এই আয়োজন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে পশুপাখিসহ সব বন্য প্রাণীর সংরক্ষণে কিছু জায়গাকে সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করার আহ্বান জানাচ্ছি। আশা রাখি প্রশাসন এ বিষয়ে পদক্ষেপ নেবে।’

/এএম/
সম্পর্কিত
মাজারের দিঘির কুমিরকে নেওয়া হচ্ছে পুনর্বাসন কেন্দ্রে
মাজারের দিঘির সেই কুমিরটিকে সরিয়ে নেওয়া হচ্ছে
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের