মধ্যরাতে শেখ মুজিব হলের নাম পরিবর্তন করে হাদির নামে নামকরণ

ঢাবি প্রতিনিধি 
১৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৮আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে শহীদ ওসমান হাদি হল নামকরণের দাবি জানিয়েছেন হল সংসদের নেতারা। 

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে তারা হল গেটে “শহীদ ওসমান হাদি হল” লেখা একটি ব্যানার টাঙিয়ে দেন।

হল সংসদের সহ সভাপতি মো. মুসলিমুর রহমান গণমাধ্যমকে বলেন, “আমাদের শরিফ ওসমান হাদি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছেন।” 

তিনি বলেন, “যেসব কালচারাল ফ্যাসিস্টদের হাতে হাদি ভাই শাহাদাত বরণ করেছেন, তারা বর্তমানে দিল্লিতে পালিয়ে রয়েছেন।”

ভিপির ভাষ্য অনুযায়ী, “এই কালচারাল ফ্যাসিস্টদের জনক শেখ মুজিবুর রহমান। সে কারণেই আমরা তাদের নাম বাদ দিয়ে শহীদ শরিফ ওসমান হাদির নামে হলের নামকরণ করতে চাই।”

হল সংসদের সাধারণ সম্পাদক আল সাবাহ গণমাধ্যমকে বলেন, “আমরা হলের শিক্ষার্থীদের নিয়ে গণস্বাক্ষর গ্রহণ করেছি। সেখানে সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থী এই দাবির পক্ষে ভোট দিয়েছেন।”

তিনি আরও জানান, “এর আগেও আমরা দুবার উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছি। তবে অপশক্তির ইশারায় তখন বিষয়টি বাস্তবায়ন হয়নি।”

আল সাবাহ বলেন, “আমরা প্রশাসনের কাছে দাবি জানাবো যেন আগামী সিন্ডিকেট সভায় এটিতে বিষয়টি এজেন্ডাভুক্ত করা হয় এবং শেখ মুজিবুর রহমানের নাম পরিবর্তন করে আমাদের হাদি ভাইয়ের নামে করা হয়।”

/এসএনএস/এমকেএইচ/
সম্পর্কিত
মমতার বক্তব্যের পর ফের আলোচনায় হাদি হত্যাকাণ্ড 
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী