জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‌‘বি’ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ১৩ শতাংশ

জাবি প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০২৫, ১৭:২১আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ১৭:২১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। এই ইউনিটে পাসের হার ১৩ দশমিক ৮০ শতাংশ।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক শামছুল আলম সেলিম।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির তথ্যমতে, সমাজবিজ্ঞান অনুষদভুক্ত বি ইউনিটে মোট আবেদনকারী ভর্তি-ইচ্ছুক পরীক্ষার্থী ছিলেন ২০ হাজার ৫৮৩ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ১৭ হাজার  ৭৩৪ জন। সে হিসাবে এই ইউনিটে পরীক্ষায় উপস্থিতির হার ছিল মোট ৮৬ দশমিক ১৬ শতাংশ। এর মধ্যে পাস করেছেন ২ হাজার ৪৪৭ জন পরীক্ষার্থী। হিসাবে মোট পাস করেছেন ১৩ দশমিক ৮০ শতাংশ পরীক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক শামছুল আলম বলেন, ‘বি ইউনিটে মোট আসন ৩২৬টি। সাধারণত আসনের ১০ গুণ মেধাতালিকা প্রকাশ করা হলেও এ বছর পাশের হার কম হওয়ায় তা সম্ভব হয়নি। পরীক্ষায় উত্তরপত্র সঠিকভাবে পূরণ না করায় ৫৮ জনের ওএমআর শিট বাতিল করা হয়। সোমবার সকাল ৯টা থেকে ছাত্রীদের দুই শিফট ও ছাত্রদের এক শিফটে মোট তিন শিফটে বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।’

/এএম/
সম্পর্কিত
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনে তালা দিলেন শিক্ষার্থীরা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনা তদন্তে কমিটি গঠন
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান