জকসু নির্বাচন ৬ জানুয়ারি, প্রস্তুতি সম্পন্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৪ জানুয়ারি ২০২৬, ১৭:৪৯আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ১৭:৪৯

মঙ্গলবার (৬ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন আয়োজনে সর্বোচ্চ প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইতোমধ্যে কমিশনের পক্ষ থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিতের আবেদন জানানো হয়েছে। 

নির্ধারিত তারিখে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে রবিবার (৪ জানুয়ারি) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করা হয়েছে। যদিও সংশ্লিষ্ট একাধিক সিন্ডিকেট সদস্য জানিয়েছেন, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে এখন পর্যন্ত কোনও বড় ধরনের বাস্তব বাধা নেই। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাইলে ডিএমপি প্রয়োজনীয় নিরাপত্তা দিতে বাধ্য। 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন জানান, নির্বাচন আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সিএসসি বরাবর আবেদন করা হয়েছে। সিএসসি পরবর্তীতে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ডিএমপি কমিশনারের কাছে নিরাপত্তা চেয়ে চিঠি পাঠিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম নির্বাচনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, “জকসু নির্বাচন আয়োজনের ব্যাপারে আমরা সম্পূর্ণ ইতিবাচক। এখন পর্যন্ত কোনো ধরনের চাপ বা প্রতিবন্ধকতা নেই। প্রশাসন ও নির্বাচন কমিশন তাদের প্রস্তুতি শেষ করেছে। আমরা সাধারণ শিক্ষার্থী ও প্রার্থীদের সহযোগিতা কামনা করছি।”  

উল্লেখ্য, এর আগে গত ৩০ ডিসেম্বর জকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোকের কারণে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট ওই নির্বাচন স্থগিত করে মঙ্গলবার (৬ জানুয়ারি) নতুন তারিখ নির্ধারণ করে। 

/এএইচএস/এসটি/ 
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
নেচার ইনডেক্স র‍্যাংকিং: একাডেমিতে ১০ম জবি, রসায়নে দ্বিতীয়
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম