জকসু নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ছাত্রশক্তির প্যানেলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৬ জানুয়ারি ২০২৬, ১৩:১১আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ১৩:১১

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোটগ্রহণে এবার পেশিশক্তি প্রদর্শনের অভিযোগ তুলেছে ছাত্রশক্তি সমর্থিত ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেল।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা ১১টা দিকে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেলের ভিপি প্রার্থী কিশোর সাম্য।

এসময় তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের ও ছাত্রদলের বিরুদ্ধে পোলিং এজেন্ট প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ করেন।

কিশোর সাম্য বলেন, ছাত্রদল নির্বাচনে মাসেল পাওয়ার দেখাচ্ছে। সমাজকর্ম বিভাগের ১০২ নম্বর রুমে আমাদের পোলিং এজেন্টকে প্রবেশে বাধা দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রদলের পোলিং এজেন্টরা আচরণবিধি লঙ্ঘন করছে নগ্নভাবে। তারা ভোটারদের তাবিজ সাপ্লাই করছে। অথচ ভোটের দিন এভাবে স্লিপ দেওয়া কোনোভাবে আচরণবিধির ভেতরে পড়ে না।

নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট দাবি করে তিনি বলেন, শিক্ষকদের একটি অংশ ছাত্রদলের পক্ষে এবং আরেকটি অংশ জামায়াতের পক্ষে কাজ করছে। ভোটারদের হাতে যে কালি দেওয়া হচ্ছে তা উঠে যাচ্ছে।

এর আগে, জকসু নির্বাচনে ব্যাপক অনিয়ম, ধাওয়া–ধাওয়া এবং হুমকির অভিযোগ তুলে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে রাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপ দাবি করেছেন ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদপ্রার্থী রিয়াজুল ইসলাম।

রিয়াজুল ইসলাম বলেন, দর্শন বিভাগে যাওয়ার পর দেখা যায় ছাত্রদল সমর্থিত প্যানেলের এজেন্টরা বই আকারে প্রকাশিত তাদের প্যানেল পরিচিতি সামনে রেখে কেন্দ্রের ভেতর বসে আছেন। তাদের প্যানেলের এক এজেন্ট বিষয়টি নিয়ে আপত্তি জানালে কেন্দ্রের ভেতরেই তাকে মারধরের জন্য তেড়ে আসে ছাত্রদল প্যানেলের নেতাকর্মীরা এবং চিৎকার–চেঁচামেচি করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে। পরে শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

/এএইচএস/এমকেএইচ/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মীদের গালি দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা
বিএনপি মজলুম থেকে জালিম হয়ে উঠেছে: শিবির সভাপতি
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের