পুনরায় শুরু জকসু’র ভোট গণনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৭ জানুয়ারি ২০২৬, ০৪:০৬আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ০৪:০৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা টেকনিক্যাল কারণ দেখিয়ে প্রায় চার ঘণ্টা স্থগিত থাকার পর আবার শুরু হয়েছে। নৃবিজ্ঞান বিভাগের ভোট দিয়ে পুনরায় এই গণনা কার্যক্রম শুরু করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১টায় পুনরায় ভোট গণনা শুরুর কথা ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. শহিদুল ইসলাম।

তিনি বলেন, সিদ্ধান্ত অনুযায়ী প্রায় ৩০০ ভোট কাস্ট হয়েছে—এমন একটি কেন্দ্রের ভোট প্রথমে ম্যানুয়ালি গণনা করা হবে। এরপর একই ব্যালট দুটি ওএমআর মেশিনের মাধ্যমে গণনা করা হবে। সে অনুযায়ী নৃবিজ্ঞান বিভাগের ২৭৮টি কাস্টিং ভোট দিয়ে নতুন করে ভোট গণনা শুরু করা হয়েছে। দুটি মেশিনের মধ্যে যেটির ফলাফল ম্যানুয়াল গণনার সঙ্গে মিলবে, সেই মেশিনের মাধ্যমেই পর্যায়ক্রমে অন্যান্য কেন্দ্রের ভোট গণনা করা হবে।

এদিকে পুনরায় ভোট গণনা শুরুর প্রায় তিন ঘণ্টা অতিবাহিত হলেও ভোর চারটার দিকে পর্যন্ত একটি বিভাগের ভোটই হাতে গুনে শেষ করা সম্ভব হয়নি।

এর আগে রাত ৯টা ২০ মিনিটে ওএমআর মেশিনের টেকনিক্যাল ত্রুটির কারণে ভোট গণনা স্থগিত করা হয়।

/এএইচএস/এম/  
সম্পর্কিত
নেচার ইনডেক্স র‍্যাংকিং: একাডেমিতে ১০ম জবি, রসায়নে দ্বিতীয়
সাময়িক বহিষ্কৃতদের একাডেমিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দিলো জবি সিন্ডিকেট 
জ‌বি প্রেসক্লা‌বের সভাপ‌তি মুস‌ফিক, সম্পাদক লিমন
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম