ঢাবির বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সুবিধার্থে বিশেষ উদ্যোগ

ঢাবি প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২৬, ২৩:৩৩আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ২৩:৩৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সুবিধার্থে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত ডিনস কমিটির সভার সুপারিশ অনুযায়ী, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের পরীক্ষার উত্তরপত্র আলাদা প্যাকেটে রেখে হাতে হাতে পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। উত্তরপত্রের প্যাকেটের ওপর ‘বিশেষ চাহিদাসম্পন্ন’ লেখার নির্দেশও দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে সার্বিক সুবিধা নিশ্চিত করতে তারা সর্বদা আন্তরিক।

প্রসঙ্গত, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে পরীক্ষা গ্রহণের সময়সীমা প্রতি ঘণ্টায় ১০ মিনিট বৃদ্ধি করার সিদ্ধান্ত ডিনস কমিটি ও একাডেমিক কাউন্সিলের সুপারিশ অনুযায়ী ২০২২ সালে এক সিন্ডিকেট সভায় অনুমোদিত হয়েছে।

/এম/  
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি