জকসু ও হল সংসদের নির্বাচিতদের নিয়ে প্রজ্ঞাপন জারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০২৬, ১৯:২৭আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ১৯:২৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদের নবনির্বাচিতদের নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার (৯ জানুয়ারি) এ প্রজ্ঞাপন জারি করা হয়।

বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জকসু এবং হল সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র এবং হল সংসদগুলোর গঠন ও পরিচালনা বিধিমালা-২০২৫ অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কোষাধ্যক্ষ পদাধিকারবলে যথাক্রমে কেন্দ্রীয় সংসদের সভাপতি ও কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন। একইসঙ্গে হল সংসদের সভাপতি হবেন সংশ্লিষ্ট হলের প্রভোস্ট।

জকসুর নির্বাহী কমিটি

মো. রিয়াজুল ইসলাম সহ-সভাপতি (ভিপি), আব্দুল আলিম আরিফ সাধারণ সম্পাদক (জিএস) ও মাসুদ রানা সহ সাধারণ সম্পাদক (এজিএস) হিসেবে দায়িত্ব পেয়েছেন।

এছাড়া, মো. নুর নবী মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক, ইব্রাহীম খলিল শিক্ষা ও গবেষণা সম্পাদক, মোছা. সুখীমন খাতুন বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, নূর মোহাম্মদ স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক, হাবিব মো. ফারুক আযম আইন ও মানবাধিকার সম্পাদক, নওশীন নাওয়ার জয়া আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক, মো. তাকরিম মিয়া (তাকরিম আহমেদ) সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক, মোহাম্মদ জর্জিস আনোয়ার নাঈম ক্রীড়া সম্পাদক, মো. মাহিদ হোসেন পরিবহণ সম্পাদক, মোস্তাফিজুর রহমান সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক এবং মো. রিয়াসাল (রাকিব) পাঠাগার ও সেমিনার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।

নির্বাহী সদস্য হিসেবে থাকছেন ফাতেমা আক্তার, মো. আকিব হাসান, শান্তা আক্তার, মো. মেহেদী হাসান, মো. সাদমান আমিন (সাদমান সাম্য), মো. জাহিদ হাসান ও মো. আব্দুল্লাহ আল ফারুক।

/এএইচএস/এবিএম/
সম্পর্কিত
নেচার ইনডেক্স র‍্যাংকিং: একাডেমিতে ১০ম জবি, রসায়নে দ্বিতীয়
সাময়িক বহিষ্কৃতদের একাডেমিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দিলো জবি সিন্ডিকেট 
জ‌বি প্রেসক্লা‌বের সভাপ‌তি মুস‌ফিক, সম্পাদক লিমন
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী