অনির্দিষ্টকালের জন্য ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ক্লাস স্থগিত 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০২৬, ১৪:১৪আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ১৪:৩৮

ধর্ম অবমাননার অভিযোগ ও আওয়ামী লীগের দোসর ট্যাগ দিয়ে দুই শিক্ষককে অব্যাহতি দেওয়া ঘটনায় উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে অনির্দিষ্টকালের জন্য সকল শ্রেণি কার্যক্রম স্থগিত করেছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের সোমবার (১৯ জানুয়ারি) সই করা নোটিশে শ্রেণি কার্যক্রম বন্ধের তথ্য জানানো হয়। 

নোটিশে বলা হয়, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক সংশ্লিষ্ট সবাইকে অবহিত করছে যে বিদ্যমান পরিস্থিতি নিয়মিত অ্যাকাডেমিক কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য অনুকূল নয়। বিশ্ববিদ্যালয় বিষয়টি সমাধানের জন্য এবং যত তাড়াতাড়ি সম্ভব স্বাভাবিক কার্যক্রম পুনরুদ্ধারের জন্য সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে সক্রিয়ভাবে আলোচনা করছে। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের সকল ক্লাস পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো। 

প্রসঙ্গত, ধর্ম অবমানার অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়টির বেসিক সায়েন্সেস অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগের সহকারী অধ্যাপক (সমাজবিজ্ঞান) বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক লায়েকা বশীর এবং আওয়ামী লীগের ‘সফট দোসর’ ট্যাগে একই বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. এ এস এম মোহসীনকে চাপের মুখে অব্যাহতি দেওয়া হয়। এরপর সোমবার (১৯ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। 

বিদ্যামান পরিস্থিতে বিশ্ববিদ্যালয়টি অ্যাকাডেমিক কার্যক্রম চালিয়ে নিতে না পেরে সব ক্লাস স্থগিত করে। 

/এসএমএ/এবিএম/
সম্পর্কিত
এক ডেপুটি ও দুই সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
সাভারে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা: গ্রেফতার প্রধান আসামি রিমান্ডে
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৪, শীর্ষে মিরপুর
সর্বশেষ খবর
এক ইঞ্জিনের লঞ্চ নিরুৎসাহিত করছে সরকার: সংসদে নৌ-মন্ত্রী
এক ইঞ্জিনের লঞ্চ নিরুৎসাহিত করছে সরকার: সংসদে নৌ-মন্ত্রী
আগস্টে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৬ শতাংশ
আগস্টে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৬ শতাংশ
‘হামের টিকা না কেনা’ অর্থ অন্তর্বর্তী সরকার কোন খাতে ব্যয় করেছে, সংসদে প্রশ্ন
‘হামের টিকা না কেনা’ অর্থ অন্তর্বর্তী সরকার কোন খাতে ব্যয় করেছে, সংসদে প্রশ্ন
জিডিপির ২-৩ শতাংশে সৃজনশীল অর্থনীতির অবদান চান অর্থমন্ত্রী
জিডিপির ২-৩ শতাংশে সৃজনশীল অর্থনীতির অবদান চান অর্থমন্ত্রী
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা