জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিবিরের নতুন কমিটি ঘোষণা, ছাত্রত্ব নেই সভাপতির

জাবি প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২৬, ১৯:০৫আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ২০:০৪

ইসলামী ছাত্রশিবিরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার ২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দর্শন বিভাগের ৪৭তম ব্যাচের সাবেক শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান। সাধারণ সম্পাদক হয়েছেন ইংরেজি বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী ও জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।

সভাপতি মোস্তাফিজুর রহমান দর্শন বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী। বর্তমানে তার নিয়মিত ছাত্রত্ব নেই। এর আগে শিবিরের জাবি শাখার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

সোমবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়। তবে কবে নাগাদ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে, সে বিষয়ে কিছু বলা হয়নি।

শিবিরের পক্ষ থেকে জানানো হয়, জাবি শাখার সদস্যদের নিয়ে আয়োজিত এক সদস্য সমাবেশে ব্যালট পেপারের মাধ্যমে সভাপতি নির্বাচন করা হয়। কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি সম্পাদক হাফেজ আবু মুসার সঞ্চালনায় ওই সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। ভোট গ্রহণ শেষে সর্বাধিক ভোট পাওয়ায় মোস্তাফিজুর রহমানকে সভাপতি ঘোষণা করা হয় এবং তাকে শপথবাক্য পাঠ করান কেন্দ্রীয় সভাপতি।

পরে সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি মোস্তাফিজুর রহমান শাখা সেক্রেটারি হিসেবে মাজহারুল ইসলামকে মনোনীত করেন।

ছাত্রত্ব না থাকার বিষয়ে জানতে চাইলে মোস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি বর্তমানে কোথাও ভর্তি নেই। আমার পরিকল্পনা ছিল এমফিল করার। কিন্তু সাংগঠনিক ব্যস্ততার কারণে মাস্টার্সের গ্রেডশিট বা সার্টিফিকেট উত্তোলন করতে পারিনি। এ কারণে এ বছরের এমফিল সেশনে ভর্তি হতে পারিনি। আগামী সেশনে এই বিশ্ববিদ্যালয়ে এমফিলে ভর্তি হবো।’

এর আগে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান বিন হাদি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে গত ডিসেম্বরে আয়োজিত এক প্রতিবাদী সমাবেশে বিতর্কিত বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠে মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে। ওই সমাবেশে তিনি বাম, শাহবাগি, ছায়ানট ও উদীচীকে তছনছ করে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। পরে অবশ্য ওই বক্তব্যের ব্যাখ্যা দিয়ে ফেসবুক পোস্টে তিনি বলেন, বক্তব্যে ব্যবহৃত ‘তছনছ’ শব্দটির মাধ্যমে ভাঙচুরকে বোঝানো হয়নি।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
বিএনপি মজলুম থেকে জালিম হয়ে উঠেছে: শিবির সভাপতি
নাসীরুদ্দীনের ওপর হামলার সময় কোমর থেকে কিছু বের করা ২ জনের পরিচয় মিলেছে
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের