টিএসসিতে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ‘আমার ভাষার চলচ্চিত্র’ 

ঢাবি প্রতিনিধি 
০২ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৩৫আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৩৫

ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল উত্তরাধিকার এবং বাংলা চলচ্চিত্রের ঐতিহ্য উদযাপনে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ (ডিইউএফএস) আয়োজন করতে যাচ্ছে বাংলা সিনেমার সর্ববৃহৎ উৎসব ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪৩২’। আগামীকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়ে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে উৎসবটির ২৪তম আসর অনুষ্ঠিত হবে। 

মুঠোফোনের ক্ষুদ্র স্ক্রিনে সিনেমা দেখার এই যুগে বাংলা চলচ্চিত্রের ধ্রুপদী ও আধুনিক গল্পগুলোকে বড় পর্দায় ফিরিয়ে আনাই এই আয়োজনের মূল লক্ষ্য। রাস্তার দেয়ালে আঁকা চড়া রঙের পোস্টার এবং শিল্পীর তুলির আঁচড়ে ফুটে ওঠা সেই নস্টালজিক সোনালি দিনগুলোকে স্মরণ করে সাজানো হয়েছে এবারের উৎসব। 

প্রদর্শনীর বিস্তারিত সময়সূচি 

এবারের উৎসবে নতুন ও পুরোনো মিলিয়ে মোট ১৯টি পূর্ণদৈর্ঘ্য এবং ৩টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। উদ্বোধনী দিন বাদে প্রতিদিন চারটি স্লটে (সকাল ১০টা, দুপুর ১২:৩০, বেলা ৩:৩০ ও সন্ধ্যা ৬:৩০) সিনেমা দেখানো হবে। প্রতিটি সিনেমার টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৫০ টাকা।

৩ ফেব্রুয়ারি (উদ্বোধন): উৎসবের পর্দা উঠবে সন্ধ্যা ৬:৩০ মিনিটে আহমেদ হাসান সানি পরিচালিত চলচ্চিত্র ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’-র মাধ্যমে।

৪ ফেব্রুয়ারি: প্রদর্শিত হবে ‘দেয়া নেয়া’, ‘সূর্যকন্যা’, ‘চক্কর ৩০২’ এবং রায়হান রাফীর আলোচিত চলচ্চিত্র ‘তাণ্ডব’।

৫ ফেব্রুয়ারি: তালিকায় রয়েছে ‘রূপবান’, ‘দ্য লাস্ট ঠাকুর’, ‘জয়া আর শারমিন’ এবং ‘ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’।

৬ ফেব্রুয়ারি: দর্শকরা দেখতে পাবেন ‘মেঘের অনেক রঙ’, কালজয়ী সিনেমা ‘বেঁদের মেয়ে জ্যোৎস্না’, ‘নীলচক্র’ এবং ‘অন্যদিন’।

৭ ফেব্রুয়ারি: এদিন প্রদর্শিত হবে ‘হারমোনিয়াম’, তারেক মাসুদের ‘মুক্তির গান’, ‘এশা মার্ডার’ এবং তানিম নূরের ছবি ‘উৎসব’।

৮ ফেব্রুয়ারি (সমাপনী): দিনের শুরুতে দেখানো হবে ‘নয়নের আলো’ ও ‘ধর’। বেলা ৩:৩০ মিনিটে থাকবে তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র— ‘ময়া: দ্য নেম উই কল’, ‘জন্ম থেকে জ্বলছি’ ও ‘ধ্যাৎ’। কলকাতার জয়ব্রত দাশ পরিচালিত ‘দ্য অ্যাকাডেমি অব ফাইন আর্টস’ প্রদর্শনের মাধ্যমে পর্দা নামবে এবারের আসরের। 

প্রাণের এই উৎসবে সামিল হতে টিএসসি প্রাঙ্গণে সকল চলচ্চিত্রপ্রেমীকে আমন্ত্রণ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। প্রতিদিন সকাল ৯টা থেকেই টিএসসির কাউন্টারে টিকিট পাওয়া যাবে। 

/এসটি/ 
সম্পর্কিত
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম