জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মন্দিরের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি 

জবি প্রতিনিধি 
০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩৬আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কেন্দ্রীয় মন্দির স্থাপনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।  

অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা ‘এক, দুই, তিন, চার; মন্দির আমার অধিকার’, ‘প্রশাসন লজ্জা লজ্জা’ এবং ‘মন্দির আমার অধিকার, রুখে দেবে সাধ্য কার’—এমন সব স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিনের দাবি সত্ত্বেও প্রশাসন মন্দির স্থাপনের বিষয়ে কোনও কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।

শ্রীচৈতন্য শিক্ষা ও সংস্কৃতি সংঘের সাধারণ সম্পাদক অজয় পাল বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রায় ২ হাজার ৭০০ সনাতনী শিক্ষার্থী থাকলেও কোনও কেন্দ্রীয় মন্দির নেই। আমরা বারবার স্মারকলিপি দিয়েছি। উপাচার্য মহোদয় জায়গা নেই বলে জানানোর পর আমরা মুক্তমঞ্চের পাশে একটি জায়গা নির্দিষ্ট করে দিয়েছিলাম। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, সেই জায়গায় এখন পাবলিক টয়লেট স্থাপন করা হচ্ছে। প্রশাসনের এই সিদ্ধান্তের প্রতিবাদেই আমরা অবস্থান কর্মসূচি পালন করছি।” 

ছাত্রঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রিয়ন্ত স্বর্ণকার বলেন, “আমাদের অবহিত না করেই মন্দিরের জন্য চাওয়া জায়গায় টয়লেট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, যা ধর্মীয় অনুভূতির অবমাননার শামিল।” 

জবি সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি সুমন কুমার দাস বলেন, “আমরা আজই নির্ধারিত স্থানে ভিত্তিপূজা সম্পন্ন করবো এবং সেখানেই কেন্দ্রীয়ভাবে মন্দির স্থাপন করা হবে।” 

/এসটি/ 
সম্পর্কিত
জবিতে ৬৪২ গবেষককে ৯৬ লাখ টাকার গবেষণা অনুদান 
জবি সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক শাওলী মাহবুব
বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে জবি ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
সিসি ক্যামেরার ভিডিও ফাঁস ঠেকাতে যা করবেন
সিসি ক্যামেরার ভিডিও ফাঁস ঠেকাতে যা করবেন
বাংলাদেশ সফরে আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর
বাংলাদেশ সফরে আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর
মার্কিন ডলারের বিপরীতে আরও শক্তিশালী চীনা ইউয়ান
মার্কিন ডলারের বিপরীতে আরও শক্তিশালী চীনা ইউয়ান
আগামী বছরের হজ প্যাকেজ ঘোষণা, কমলো বিমান ভাড়া
আগামী বছরের হজ প্যাকেজ ঘোষণা, কমলো বিমান ভাড়া
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী   
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী