ঢাবি ছাত্র ইউনিয়ন সভাপতি মেঘমল্লার বসু হাসপাতালে ভর্তি 

ঢাবি প্রতিনিধি 
২০ ফেব্রুয়ারি ২০২৬, ২০:০৬আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ২০:০৬

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি (একাংশ) মেঘমল্লার বসু অসুস্থ হয়ে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ছাত্র ইউনিয়নের (একাংশ) ঢাবি কমিটির সাধারণ সম্পাদক মাঈন আহমেদ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, “মেঘমল্লার বসু হাসপাতালে ভর্তি আছেন, তার রিকভারি চলছে।”  

অসুস্থতার কারণ সম্পর্কে তিনি বলেন, “তিনি আগে থেকেই কিছুটা অসুস্থ ছিলেন। তাকে অনেকগুলো ওষুধ (মেডস) নেওয়া অবস্থায় পাওয়া গেছে। তিনি পুরোপুরি সুস্থ হলে বিস্তারিত কারণ জানা যাবে।” 

এদিকে বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল ফেসবুকে নিজের আইডি থেকে দেওয়া পোস্টে জানান, “মেঘমল্লার বসু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন বলে শুনতে পেয়েছি। তার সুস্থতা কামনা করি। কিন্তু তার হাসপাতালে ভর্তির বিষয়ে আমার নাম নিয়ে অনেকগুলো মিডিয়া হাউজ ভুল তথ্য ছড়াচ্ছে। যেসব কথা আমি কোনোটাই বলি নাই।” 

বর্তমানে মেঘমল্লার বসুর অবস্থা স্থিতিশীল রয়েছে বলেও জানান তিনি।  

/এসটি/ 
সম্পর্কিত
হাসপাতালের বাথরুম দেখে মন্ত্রী বললেন, ‘হারপিকটা নিয়ে আসেন, আমি ক্লিন করবো’
চিকিৎসাধীন মায়ের সঙ্গে সাক্ষাতের অনুমতি পেলেন সাংবাদিক ফারজানা রুপার সন্তানরা
শজিমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, বহির্বিভাগে সেবা বন্ধ
সর্বশেষ খবর
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?