জবি ক্যারিয়ার ক্লাবের প্রেসিডেনশিয়াল প্যানেলের দায়িত্ব হস্তান্তর, ওয়েবসাইট উদ্বোধন

জবি প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২৬আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যারিয়ার ক্লাবের প্রেসিডেনশিয়াল প্যানেলের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে ক্লাবটির প্রথম অফিশিয়াল ওয়েবসাইট (jnucc.org) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) উপাচার্যের কনফারেন্স রুমে আয়োজিত এ অনুষ্ঠানে ওয়েবসাইট উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের নতুন প্রেসিডেনশিয়াল প্যানেল ২০২৬-২৭ ঘোষণা করেন ক্লাবটির মডারেটর মো. শফিকুল ইসলাম। নবঘোষিত প্যানেলে সভাপতি হিসেবে কে এম তামিম রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে রাব্বানী রাসা রাতুলসহ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। একইসঙ্গে বিদায়ী প্রেসিডেনশিয়াল প্যানেলের সদস্যদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয় এবং ক্লাবের গভর্নিং বডির সদস্যদের সনদ প্রদান করা হয়।

বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, ক্যারিয়ার ক্লাবের প্রশাসনের কাছে তাদের প্রত্যাশা থাকলেও এটা আমরা পূরণ করতে পারি না। সেটা আমাদের ঐতিহাসিক সংকট। আমরা যে আন্দোলনের সম্মুখীন হয়েছি, সেখানে অনেক সময় ব্যয় করতে হয়েছে। ফলে এগুলোতে নজর দিতে পারিনি। ক্যারিয়ার ক্লাবের নতুনরা সংগঠনের কমিটমেন্ট ধারণ করলে সফলতা চলে আসবে। এজন্য টিম ওয়ার্ক দরকার। পরবর্তীতে যারা আসবে তারা অগ্রজদের ছাড়িয়ে যবে।

প্রদান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম কোষাধ্যক্ষের কথার প্রেক্ষিতে বলেন, প্রচুর আন্দোলনের সম্মুখীন করতে হয়েছে। আমরা উদ্বিন্নতায় থাকি, কে কখন দল বেঁধে এসে এটা ওটা চেয়ে বসে। সেগুলো করতে গিয়ে সৃজনশীল কাজের দিকে সময় দেওয়া হয়নি। একাডেমিক জায়গার পরিবর্তে অন্য জায়গায় সময় দিতে হয়।

তিনি আরও বলেন, ক্যারিয়ার ক্লাবের কর্মকাণ্ড আরও বিস্তৃত হওয়া দরকার। জকসুর সঙ্গে সমন্বয় করে একাধিক ক্যারিয়ার মেলা হওয়া উচিত। এজন্য প্রশাসন থেকে সকল সহযোগিতা করা হবে।

অনুষ্ঠানে ক্যারিয়ার ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

/এপিএইচ/
সম্পর্কিত
নেচার ইনডেক্স র‍্যাংকিং: একাডেমিতে ১০ম জবি, রসায়নে দ্বিতীয়
সাময়িক বহিষ্কৃতদের একাডেমিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দিলো জবি সিন্ডিকেট 
জ‌বি প্রেসক্লা‌বের সভাপ‌তি মুস‌ফিক, সম্পাদক লিমন
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের