ঢাবি শিক্ষার্থীর উপর পুলিশের হামলার প্রতিবাদে শাহবাগ থানার সামনে বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি 
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪১ আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাঈম উদ্দিনের ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহবাগ থানার সামনে বিক্ষোভ পালন করেছে। মঙ্গলবার (২৪ কফেব্রুয়ারি) দুপুর ১টায় এই বিক্ষোভ মিছিল শুরু হয় এবং বেলা ২টায় শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল শাহবাগ থানায় আলোচনা করতে প্রবেশ করেন। 

বিক্ষোভ মিছিল থেকে ৩টি দাবি জানানো হয়। দাবিগুলো হলো— 

১) বিশ্ববিদ্যালয় ও এই শহরে সকল অযাচিত পুলিশিং বন্ধ হোক; 

২) অনতিবিলম্বে গতকালকের পুলিশি হামলার সঙ্গে জড়িতদের বিচারের ব্যবস্থা করা হোক; 

৩) এই ঘটনার জন্য আইন মেনে তদন্ত কমিটি গঠন করা হোক। 

উল্লেখ্য, সোমবার (২৩ ফেব্রুয়ারি) মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পুলিশের হামলার শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাঈম উদ্দিন এবং দুজন সাংবাদিক। 

/এসটি/ 
সম্পর্কিত
দৃষ্টি প্রতিবন্ধীদের চলাচল নিরাপদ করতে ঢাবির নানা উদ্যোগ
ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির ধাক্কায় ৭ শিক্ষার্থী আহত
মুখে কালো কাপড় বেঁধে ক্লাস নিলেন ঢাবি অধ্যাপক সামিনা লুৎফা
সর্বশেষ খবর
সাজেকে গোলাগুলি, আটকে দিয়েছে পর্যটকদের গাড়ি
সাজেকে গোলাগুলি, আটকে দিয়েছে পর্যটকদের গাড়ি
জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ
জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ
পর্যটনের উন্নত দর্শন: সম্ভাবনার বাংলাদেশ, কতটা এগিয়েছে?
পর্যটনের উন্নত দর্শন: সম্ভাবনার বাংলাদেশ, কতটা এগিয়েছে?
এপ্রিল-মার্চ অর্থবছর চালুতে কর্মপরিকল্পনা চেয়েছে গণপূর্ত মন্ত্রণালয়
এপ্রিল-মার্চ অর্থবছর চালুতে কর্মপরিকল্পনা চেয়েছে গণপূর্ত মন্ত্রণালয়
সর্বাধিক পঠিত
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট