সম্পূরক বৃত্তি না পেলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ছাত্র অধিকার নেতার

জবি প্রতিনিধি 
০৪ মার্চ ২০২৬, ১৭:০৭আপডেট : ০৪ মার্চ ২০২৬, ১৭:০৭

সম্পূরক বৃত্তির দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি এ কে এম রাকিব।

বুধবার (৪ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহিদ রফিক ভবনের নিচতলায় আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

উপাচার্যের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে রাকিব বলেন, ছুটিতে যুক্তরাষ্ট্র যাওয়ার আগে সম্পূরক বৃত্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে হবে। অন্যথায় শিক্ষার্থীরা তাকে কোথাও যেতে দেবে না।

তিনি বলেন, ২০১৮ সালে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ শুরু হলেও দৃশ্যমান অগ্রগতি হয়নি। আন্দোলনের মুখে পরে কাজটি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। দ্বিতীয় ক্যাম্পাস ও দুটি আবাসিক হলের কাজ শেষ না হওয়া পর্যন্ত ৭০ শতাংশ আবাসন ভাতা প্রদানের দাবিতে তারা ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচি পালন করেন। ওই সময় সরকারের পক্ষ থেকে দাবি পূরণের আশ্বাস দেওয়া হলে তারা একাডেমিক কার্যক্রমে ফিরে যান।

রাকিবের অভিযোগ, বর্তমানে বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্পূরক বৃত্তি বাস্তবায়নে গড়িমসি করছে এবং জকসুর প্রতিনিধিদের মাধ্যমে শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকার একসঙ্গে পুরো অর্থ দিতে পারবে না; দুই বা তিন কিস্তিতে দেওয়া হবে।

তিনি আরও বলেন, সরকারের সঙ্গে আলোচনায় সিদ্ধান্ত হয়েছিল—সম্পূরক বৃত্তি বিশ্ববিদ্যালয়ের বাজেটের সঙ্গে অন্তর্ভুক্ত করা হবে এবং আবাসন সংকট নিরসন না হওয়া পর্যন্ত তা চালু থাকবে। কিন্তু এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও সুস্পষ্ট ঘোষণা দেওয়া হয়নি। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সংবাদ সম্মেলনে শাখা ছাত্র অধিকারের যুগ্ম সাধারণ সম্পাদক সোহান প্রামানিক, জকসুর ছাত্রদল সমর্থিত পরিবহন সম্পাদক মাহিদ হোসেন, পাঠাগার ও সেমিনার সম্পাদক রিয়সাল রাকিব এবং কার্যনির্বাহী সদস্য সাদমান সাম্য উপস্থিত ছিলেন।

/এম/  
সম্পর্কিত
নেচার ইনডেক্স র‍্যাংকিং: একাডেমিতে ১০ম জবি, রসায়নে দ্বিতীয়
সাময়িক বহিষ্কৃতদের একাডেমিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দিলো জবি সিন্ডিকেট 
জ‌বি প্রেসক্লা‌বের সভাপ‌তি মুস‌ফিক, সম্পাদক লিমন
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি