‘মসজিদ সংস্কারের মাধ্যমে ইতিহাস ও প্রযুক্তি একসঙ্গে জোড়া হবে’

ঢাবি প্রতিনিধি
৩১ মার্চ ২০২৬, ১৪:৫৮আপডেট : ৩১ মার্চ ২০২৬, ১৪:৫৮

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, মসজিদ সংস্কারের মাধ্যমে ইতিহাস ও প্রযুক্তি একসঙ্গে জোড়া হবে। এ সংস্কার শুধু সৌন্দর্য নয়, দক্ষতা বৃদ্ধি ও গবেষণার সুযোগও তৈরি করবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ঐতিহাসিক মুসা খাঁ মসজিদ পরিদর্শন ও তা সংস্কারের জন্য অনুদান ঘোষণার সময় তিনি এসব কথা বলেন। মার্কিন রাষ্ট্রদূত মঙ্গলবার (৩১ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের কার্জন হল সংলগ্ন মসজিদটি পরিদর্শন করেন। এ সময় তিনি যুক্তরাষ্ট্র দূতাবাসের পক্ষ থেকে প্রায় ২ লাখ ৩৫ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৯০ লাখ টাকা) অনুদান দেওয়ার ঘোষণা দেন।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ সংশ্লিষ্ট প্রকল্প কর্মকর্তারা।

পরিদর্শনকালে ব্রেন্ট ক্রিস্টেনসেন আরও জানান, মসজিদটির সংস্কারকাজে যুক্তরাষ্ট্র ২ লাখ ৩৫ হাজার ডলার সহায়তা দেবে। পাশাপাশি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে এ কাজ বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তাও দেওয়া হবে।

তিনি বলেন, এ প্রকল্পের উদ্দেশ্য শুধু স্থাপনাটির নান্দনিক স্থাপত্য পুনরুদ্ধার নয়; বরং এর মাধ্যমে বাংলাদেশি প্রত্নতত্ত্ববিদ ও সংরক্ষণবিদদের দক্ষতা বৃদ্ধি করা এবং একটি ডিজিটাল আর্কাইভ তৈরি করা, যা বিশ্বব্যাপী গবেষকদের জন্য উন্মুক্ত থাকবে।

রাষ্ট্রদূত আরও উল্লেখ করেন, গত ২০ বছরে যুক্তরাষ্ট্র বাংলাদেশে ১৩ প্রকল্পে কাজ করেছে, যার মোট ব্যয় প্রায় ৮ লাখ ৩৫ হাজার মার্কিন ডলার। ভবিষ্যতেও এ ধরনের প্রকল্পে অংশগ্রহণের আগ্রহ রয়েছে বলেও জানান তিনি।

/এমএএল/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম