মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে বাম সংগঠনগুলোর প্রতিবাদ, বাতিলের দাবি

ঢাবি প্রতিনিধি 
১০ এপ্রিল ২০২৬, ২৩:০২আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ২৩:০২

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত সাম্প্রতিক বাণিজ্য চুক্তিকে ‘অসম ও দেশবিরোধী’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছে বামপন্থী সংগঠনগুলো। শুক্রবার (১০ এপ্রিল) বিকালে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যৌথভাবে এই দাবিতে বিক্ষোভ সমাবেশ করে।  

সমাবেশে বক্তারা চুক্তিটিকে ‘দাসত্বের চুক্তি’ হিসেবে উল্লেখ করে অবিলম্বে এটি বাতিলের দাবি জানান। একই সঙ্গে তারা অভিযোগ করেন, দেশের কৌশলগত সম্পদ, বিশেষ করে বন্দর, বিদেশিদের কাছে ইজারা দেওয়ার চক্রান্ত চলছে, যার বিরুদ্ধেও অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়। 

সমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ বলেন, “বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বাংলাদেশ যখন রাশিয়া থেকে তেল আমদানির উদ্যোগ নেয়, তখন সেই প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের অনুমতির বিষয়টি সামনে আসে। কিন্তু এ বিষয়ে এখনও স্পষ্ট কোনও সিদ্ধান্ত বা ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।”  

তিনি বলেন, “একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের বাণিজ্য ও কূটনৈতিক নীতি নির্ধারণে অন্য কোনও দেশের এমন নিয়ন্ত্রণ বা প্রভাব গ্রহণযোগ্য নয়।”  

তিনি আরও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত সাম্প্রতিক বাণিজ্য চুক্তি সমতার ভিত্তিতে নয়; বরং তা দেশের স্বার্থবিরোধী। অথচ ক্ষমতাসীন দল ও বিরোধী দল উভয়ই এ বিষয়ে নীরব ভূমিকা পালন করছে। এতে প্রতীয়মান হয় যে, জাতীয় স্বার্থের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে কার্যত কোনও পার্থক্য নেই।  

শুভ বলেন, “এই ‘অন্যায্য ও অসম’ চুক্তির বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে এবং গণআন্দোলনের মাধ্যমে সরকারকে তা থেকে সরে আসতে বাধ্য করতে হবে। অন্যথায় দেশ আরও গভীর অর্থনৈতিক, বাণিজ্যিক ও কূটনৈতিক সংকটে পড়বে।”  

যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম বলেন, “একটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের পর ড. ইউনূস ‘তথাকথিত আশীর্বাদ’ হিসেবে দেশে আসেন।” কিন্তু দায়িত্ব গ্রহণের পর তিনি মূলত যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় ভূমিকা রেখেছেন বলে অভিযোগ করেন তিনি। 

আসাদুজ্জামান দাবি করেন, প্রায় ১৮ মাস সময় নিয়ে তিনি (ড. ইউনূস) সেই স্বার্থই নিশ্চিত করেছেন। 

তিনি আরও অভিযোগ করেন, দায়িত্ব নেওয়ার পরপরই ড. ইউনূস তার প্রতিষ্ঠানের বিপুল অঙ্কের কর মওকুফ করিয়ে নেন এবং বিদায়ের আগে দেশকে সাম্রাজ্যবাদের অধীন করে দেওয়ার মতো চুক্তি সম্পাদন করে যান। 

তিনি বলেন, “এই গোলামির চুক্তি আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।” 

সভাপতির বক্তব্যে উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার ১৮ মাসে ১৪টি চুক্তি করেছে যা দেশের জনগণের স্বার্থবিরোধী।”  

তিনি অভিযোগ করেন, নির্বাচনের মাত্র ৩ দিন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত বাণিজ্যচুক্তির ভেতর দিয়ে ড. ইউনূস দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে গিয়েছেন। তিনি মূলত বিদেশি প্রভুদের স্বার্থ রক্ষা করতেই ক্ষমতায় বসেছিলেন। 

অমিত রঞ্জন দে আরও বলেন, “আমাদের বেশি দামে নিম্নমানের গম কিনতে হচ্ছে এবং জ্বালানি আমদানির ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের অনুমতির বিষয় সামনে আসছে। এটি দাসত্ব ছাড়া আর কী হতে পারে?” তিনি বলেন, “এই বাণিজ্য চুক্তি দেশের সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।”  

/এসটি/ 
সম্পর্কিত
শিক্ষা খাতে জিডিপির ৬ শতাংশ বরাদ্দের দাবি
হামে মৃত শিশুদের স্মরণে শাহবাগে গায়েবানা জানাজা
হামে শিশুমৃত্যুড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিচার দাবি ছাত্র ইউনিয়নের 
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের