জবির দুই হল পুনরুদ্ধারে আলটিমেটাম, ছাত্রদলের সংবাদ সম্মেলন

‎ ‎জবি প্রতিনিধি 
১২ এপ্রিল ২০২৬, ১৬:৪৫আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ১৬:৪৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আব্দুর রহমান হল ও শহীদ নজরুল ইসলাম উদ্ধার কর্মসূচি বিষয়ক ১০ দিনের আলটিমেটাম পরবর্তী কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। 

‎রবিবার (১২ এপ্রিল) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে ‎গত ৩১ মার্চ ২০২৬ সংগঠনটির উদ্যোগে পালিত কর্মসূচি থেকে এই আল্টিমেটাল্ম দেওয়া হয়। ‎ 

সংবাদ সম্মেলনে জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সর্দার বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমাদের আবেগের জায়গা। বিভিন্ন সময় বিভিন্ন ছাত্রসংগঠন হল নিয়ে আন্দোলন করলেও এখন তারা পিছিয়ে এসেছে। কিন্তু আমাদের জবাবদিহি ও দায়বদ্ধতার একটা জায়গা আছে। সেখান থেকে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে সব স্টেকহোল্ডারদের নিয়ে হলগুলো উদ্ধার করবো। 

‎জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতিষ্ঠা করা বিশ্ববিদ্যালয়। সেজন্য ক্যাম্পাসের সাবেক নেতারা জবির স্বার্থে কাজ করে গেছেন। আমরাও ক্যাম্পাসের সার্বিক উন্নয়নে কাজ করে যাবো।” 

‎তিনি আরও বলেন, “হলে ওঠা শিক্ষার্থীদের একটা নৈতিক দায়িত্ব। ৫ আগস্টের পরে এখানে কোনও কাজ হয়নি। তারেক রহমান আশস্ত করেছেন— বিএনপি ক্ষমতায় এলে তাদের প্রধান কাজ হিসেবে হলগুলো উদ্ধারে কাজ করবেন। এছাড়া ঢাকা ৭ আসনের এমপি ও জবি উপাচার্য মহোদয়ের সঙ্গে কথা হয়েছে। আমরা দ্রুতসময়ের মধ্যে হলগুলো উদ্ধারের বিষয়ে গাইডলাইন দিতে পারবো।” এই কর্মসূচির সঙ্গে সব শিক্ষার্থী ও ছাত্রসংগঠনের অংশগ্রহণও কামনা করেছেন তিনি। 

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে জবি শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক জাফর আহম্মেদ, রাসেল মিয়া, শাহরিয়ার ‎হোসেন, রবিউল আউয়ালসহ অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

/এসটি/ 
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মীদের গালি দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা
নেচার ইনডেক্স র‍্যাংকিং: একাডেমিতে ১০ম জবি, রসায়নে দ্বিতীয়
সর্বশেষ খবর
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের