ঢাবির আবাসিক হলে দ্বন্দ্বে জড়ালো ছাত্রদল-শিবির

ঢাবি প্রতিনিধি 
০৬ মে ২০২৬, ০১:১১আপডেট : ০৬ মে ২০২৬, ০১:১২

একটি ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হলে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৫ মে) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সম্প্রতি শাহবাগ থানার একটি ঘটনার প্রতিবাদে হল সংসদের সংস্কৃতি সম্পাদক জুলহাসের কানের পর্দা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তুলে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসাইন রবিনের শাস্তি দাবি করে ব্যানার টানানো হয়। হল সংসদের উদ্যোগে ওই ব্যানারটি টানানো হয়েছিল।

গত রাতে ছাত্রদলের নেতাকর্মীরা ওই ব্যানারটি ছিঁড়ে ফেলেন। পরে মঙ্গলবার রাতে আবারও ব্যানার ছেঁড়ার চেষ্টা করা হলে উত্তেজনা তৈরি হয় বলে অভিযোগ করেন হল সংসদের নেতাকর্মীরা।

এ ঘটনাকে কেন্দ্র করে হলে ছাত্রদল ও হল সংসদের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নেন। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে ঘটনার সূত্রপাতের অভিযোগ করেছে।

হল সংসদের সহ-সভাপতি (ভিপি) ছাদিক হোসেন শিকদার বলেন, “রবিনের বিচার দাবিতে টানানো ব্যানার ছাত্রদলের নেতাকর্মীরা গত রাতে একবার ছিঁড়ে ফেলে। আবারও ছেঁড়ার চেষ্টা করলে বাধা দিলে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়।”

তিনি আরও দাবি করেন, ২০২৩–২৪ শিক্ষাবর্ষের একজন আবাসিক শিক্ষার্থী এতে আহত হয়েছেন।

অপরদিকে, মুহসীন হল ছাত্রদলের আহ্বায়ক আবুজর গিফারী ইফাত বলেন, “কোনও প্রমাণ ছাড়া একজনের বিরুদ্ধে অভিযোগ তুলে ব্যানার টানানো হয়েছিল। এর প্রতিবাদে আমরা ব্যানার খুলতে গেলে হল সংসদ ও শিবিরের নেতাকর্মীরা বাধা দেয় এবং মুখোমুখি পরিস্থিতি তৈরি হয়।

তিনি আরও বলেন, “কোনও ধরনের হাতাহাতি বা ধস্তাধস্তির ঘটনা ঘটেনি। তারা পরিকল্পিতভাবে একাধিক ব্যানার এনে উত্তেজনা তৈরির চেষ্টা করেছে।”

এ ঘটনায় রাত ১১টা ২০ মিনিটের দিকে হল গেটের সামনে সংবাদ সম্মেলন করেন হাজী মুহম্মদ মুহসীন হল সংসদের ভিপি ছাদিক হোসেন শিকদার।

/এম/  
সম্পর্কিত
কিশোরকে পিটিয়ে অন্ধ করে দেওয়ার মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমালোচনায় ব্যারিস্টার ফুয়াদ
সর্বশেষ খবর
একের পর এক বিএনপি নেতাকর্মী খুন: নেপথ্যে আধিপত্য ও চাঁদাবাজির দ্বন্দ্ব?
একের পর এক বিএনপি নেতাকর্মী খুন: নেপথ্যে আধিপত্য ও চাঁদাবাজির দ্বন্দ্ব?
সাবেক এএসপি ফজলুর রহমান কারাগারে
সাবেক এএসপি ফজলুর রহমান কারাগারে
মৌলভীবাজার সীমান্তে ১০ জনকে পুশইন চেষ্টা, ফেরত পাঠালো বিজিবি
মৌলভীবাজার সীমান্তে ১০ জনকে পুশইন চেষ্টা, ফেরত পাঠালো বিজিবি
পাকিস্তানে নিয়ন্ত্রণ হারিয়ে ৭০ ফুট গভীর খাদে বাস, নিহত ৪০
পাকিস্তানে নিয়ন্ত্রণ হারিয়ে ৭০ ফুট গভীর খাদে বাস, নিহত ৪০
সর্বাধিক পঠিত
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
অর্থনীতিতে বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে যেসব দেশ
অর্থনীতিতে বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে যেসব দেশ
খামেনির শেষ বিদায়: ভারত থেকে কারা যাচ্ছেন
খামেনির শেষ বিদায়: ভারত থেকে কারা যাচ্ছেন