জবিতে ২৩০ কোটি টাকার সংশোধিত বাজেট অনুমোদন

জবি প্রতিনিধি 
২৪ জুন ২০২৬, ০৮:৪২আপডেট : ২৪ জুন ২০২৬, ০৮:৪২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২৬ অর্থবছরের ২৩০ কোটি ৩২ লাখ ৫০ হাজার টাকার সংশোধিত বাজেট অনুমোদন করেছে বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটি। একই সঙ্গে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পর্যালোচনা শেষে তা অনুমোদনের জন্য সিন্ডিকেটে সুপারিশ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির ৮৮তম (বিশেষ) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অর্থ কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট অনুমোদনের পাশাপাশি আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অর্থ কমিটি সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আগের অর্থবছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে। শিক্ষা, গবেষণা, অবকাঠামো উন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যেই এ বাজেট প্রণয়ন করা হয়েছে।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আগামী ২৯ জুন অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। অনুমোদন সাপেক্ষে নতুন অর্থবছরে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় আর্থিক পরিকল্পনা কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আলী নূর, এসডিএফের চেয়ারপারসন ড. মোহাম্মদ আব্দুল মজিদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (বাজেট শাখা) লিউজা-উল-জান্নাহ, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম, প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারী এবং উপ-পরিচালক (ফান্ড ও বাজেট) খন্দকার হাবিবুর রহমানসহ অর্থ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বিশ্ববিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে বাজেটের কার্যকর ব্যবহারের ওপরও গুরুত্ব দেন।

/এম/
সম্পর্কিত
পাঁচ দিন ধরে নিখোঁজ জবি শিক্ষার্থী সিরাজুল ইসলাম
‘বৃত্তি বণ্টনে অসংগতি আমাদের ভুল বা শিক্ষার্থীরা তথ্য গোপন করেছে’
জবিতে প্রথমবার ডিনস অ্যাওয়ার্ড পেলেন ১০৪ শিক্ষার্থী
সর্বশেষ খবর
৭৫-এ দাঁড়িয়েও থামছেন না নাসিরুদ্দিন শাহ
৭৫-এ দাঁড়িয়েও থামছেন না নাসিরুদ্দিন শাহ
সড়কে আলো-ঝলমলে ডিজিটাল বিলবোর্ড, বিপাকে চালকেরা
সড়কে আলো-ঝলমলে ডিজিটাল বিলবোর্ড, বিপাকে চালকেরা
ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে ধাক্কা, সিনেটে যুদ্ধক্ষমতা প্রস্তাব পাস
ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে ধাক্কা, সিনেটে যুদ্ধক্ষমতা প্রস্তাব পাস
৩৮ বছরে ১২০ কেজি ছিলাম, মেসির প্রশংসায় রোনালদো
৩৮ বছরে ১২০ কেজি ছিলাম, মেসির প্রশংসায় রোনালদো
সর্বাধিক পঠিত
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
ডিসি সারওয়ার আলমের বিরুদ্ধে যত সমালোচনা
ডিসি সারওয়ার আলমের বিরুদ্ধে যত সমালোচনা