জবিতে আলোচনায় ব্যতিক্রমী প্ল্যাকার্ড

জবি প্রতিনিধি
২৯ জুন ২০২৬, ১৯:১১আপডেট : ২৯ জুন ২০২৬, ১৯:১১

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ উপলক্ষে প্রদর্শিত একটি ব্যতিক্রমধর্মী প্ল্যাকার্ড দ্বিতীয় দিনে এসে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোচনা ও আগ্রহের সৃষ্টি করেছে। তিন দিনব্যাপী নবীনবরণ কর্মসূচির শুরু থেকেই প্ল্যাকার্ডটি প্রদর্শিত হলেও সোমবার (২৯ জুন) দ্বিতীয় দিনের আয়োজনে এটি নতুন করে সবার নজর কেড়েছে।

প্ল্যাকার্ডটিতে একটি অ্যানিমেটেড শিক্ষার্থীর ছবি ব্যবহার করে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানানো হয়েছে। এতে লেখা রয়েছে, ‘ঠিকমতো লেখাপড়া করো তো? করতে হবে, নকল আর হবে না!’ পাশাপাশি ‘এসো বানান শিখি’ শিরোনামে একটি অংশে সঠিক ও ভুল বানানের উদাহরণ উপস্থাপন করা হয়েছে, যা শিক্ষার্থীদের মধ্যে কৌতূহল ও আলোচনার জন্ম দেয়।

নবীনবরণের দ্বিতীয় দিনে ব্যবসায় শিক্ষা অনুষদ, চারুকলা অনুষদ ও বিভিন্ন ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বরণ করা হয়। তবে দিনের আনুষ্ঠানিক আয়োজনের পাশাপাশি ক্যাম্পাসজুড়ে আলোচনার অন্যতম বিষয় ছিল এই ব্যতিক্রমী প্ল্যাকার্ড। শিক্ষার্থীদের অনেককে এর সামনে ছবি তুলতে এবং এর বার্তা নিয়ে আলোচনা করতে দেখা যায়। প্রচলিত রাজনৈতিক ব্যানার ও স্লোগানের বাইরে গিয়ে শিক্ষামূলক ও সচেতনতামূলক বার্তা তুলে ধরার কারণে প্ল্যাকার্ডটি নবীনবরণ উৎসবে আলাদা মাত্রা যোগ করেছে বলে মনে করছেন অনেকেই।

/আরকে/
সম্পর্কিত
জবির ১৭ যানবাহনে চালু হচ্ছে আধুনিক জিপিএস ট্র্যাকিং সিস্টেম
জলবায়ু সংকট মোকাবিলায় গণমাধ্যম ও যুবসমাজের ভূমিকা জরুরি: জবি উপাচার্য
‘দেশ পরিচালনায় তেলের জোর নয়, মাথার জোর প্রয়োজন’
সর্বশেষ খবর
কুড়িগ্রামে বাড়িঘরে ঢুকছে পানি, বন্যা পরিস্থিতির অবনতি
কুড়িগ্রামে বাড়িঘরে ঢুকছে পানি, বন্যা পরিস্থিতির অবনতি
অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 
অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 
মৃত্যুর আগে খুনির নাকে চিহ্ন এঁকে দিলেন গৃহবধূ, রহস্য জানালো র‌্যাব
মৃত্যুর আগে খুনির নাকে চিহ্ন এঁকে দিলেন গৃহবধূ, রহস্য জানালো র‌্যাব
চার বছর পর রিজার্ভ ৩৭ বিলিয়ন ডলার 
চার বছর পর রিজার্ভ ৩৭ বিলিয়ন ডলার 
সর্বাধিক পঠিত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
দেশে ভূমিকম্প অনুভূত
দেশে ভূমিকম্প অনুভূত
‘পুলিশের সিনেমা শেষ, সবাই চল, ভাই বের হয়ে গেছে’
‘পুলিশের সিনেমা শেষ, সবাই চল, ভাই বের হয়ে গেছে’
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হলে অর্থনীতিতে কী ঘটতে পারে?
৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হলে অর্থনীতিতে কী ঘটতে পারে?