বৃত্তির টাকা না পাওয়া শিক্ষার্থীদের ব্যাংকের তথ্য আবার চাইলো জবি প্রশাসন

জবি প্রতিনিধি
০২ জুলাই ২০২৬, ১৭:৩৩আপডেট : ০২ জুলাই ২০২৬, ১৭:৩৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘বিশেষ বৃত্তি নীতিমালা-২০২৫’ এর আওতায় মনোনীত হলেও এখনও বৃত্তির অর্থ পাননি এমন শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেসব শিক্ষার্থী পূর্বে অনলাইনে ব্যাংক তথ্য জমা দিয়েও এখনও বৃত্তির অর্থ পাননি, তাদের পুনরায় সঠিক ব্যাংক তথ্য দিয়ে নির্ধারিত ফরম পূরণ করতে হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার (৩ জুলাই) রাত ১২টা ১ মিনিট থেকে শনিবার (৪ জুলাই) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত scholarship.jnu.ac.bd ওয়েবসাইটে তথ্য সংশোধনের সুযোগ থাকবে।

প্রশাসন জানিয়েছে, তথ্য পূরণের ক্ষেত্রে কয়েকটি শর্ত অবশ্যই অনুসরণ করতে হবে। শিক্ষার্থীর নাম এবং ব্যাংক হিসাবের নাম হুবহু এক হতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ১৩ থেকে ১৭ সংখ্যার মধ্যে হতে হবে এবং সেখানে কোনও স্পেস বা ড্যাশ (-) ব্যবহার করা যাবে না। এছাড়া ব্যাংকের রাউটিং নম্বর অবশ্যই ৯ সংখ্যার হতে হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সঠিক তথ্য জমা দেওয়ার আহ্বান জানিয়েছে, যাতে দ্রুত বৃত্তির অর্থ তাদের ব্যাংক হিসাবে পাঠানো সম্ভব হয়।

/আরকে/
সম্পর্কিত
‘ভূতের’ আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, আসল কারণ জানালেন চিকিৎসকরা
রাশিয়ার আন্তর্জাতিক যুব সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি জবি শিক্ষার্থী শিফা
এসএসসি ফলের পর শিক্ষার্থীদের মৃত্যু, জরুরি পদক্ষেপের আহ্বান
সর্বশেষ খবর
সাগরে নিম্নচাপ, আজ যেমন থাকবে আবহাওয়া
সাগরে নিম্নচাপ, আজ যেমন থাকবে আবহাওয়া
প্রেম নাকি পরিবারের পছন্দে বিয়ে—কোনটিতে ভালোবাসা বেশি? গবেষণায় চমকপ্রদ তথ্য
প্রেম নাকি পরিবারের পছন্দে বিয়ে—কোনটিতে ভালোবাসা বেশি? গবেষণায় চমকপ্রদ তথ্য
মন খারাপ হলে এআই’য়ের সঙ্গে কথা বলছেন? অজান্তেই হারিয়ে ফেলছেন যা
মন খারাপ হলে এআই’য়ের সঙ্গে কথা বলছেন? অজান্তেই হারিয়ে ফেলছেন যা
টিভিতে আজকের খেলা (১৮ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৮ আগস্ট, ২০২৬)
সর্বাধিক পঠিত
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
নেইমারের নৈপুণ্যে সান্তোসের বড় জয়
নেইমারের নৈপুণ্যে সান্তোসের বড় জয়
এয়ারটেল এখন ‘সার্কেল’
এয়ারটেল এখন ‘সার্কেল’
ঢাকায় ভূমিকম্প
ঢাকায় ভূমিকম্প
টার্গেট প্রাথমিকের প্রধান শিক্ষকরা, হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা
টার্গেট প্রাথমিকের প্রধান শিক্ষকরা, হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা