বৈরী আবহাওয়ার কারণে আজ মঙ্গলবার (৭ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের পাঁচটি ভেন্যুতে বড়পর্দায় ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ম্যাচ সম্প্রচার সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সার্বিক সহযোগিতায় এ আয়োজন করা হয়েছিল। বড়পর্দায় খেলা সম্প্রচারের দায়িত্বে রয়েছে এথলেট স্পোর্টস গিয়ার।
আয়োজকরা জানিয়েছেন, আজ টিএসসি, হাজী মুহম্মদ মুহসীন হল খেলার মাঠ, কবি জসীমউদ্দীন হল খেলার মাঠ, জগন্নাথ হল উপাসনালয় এবং ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল খেলার মাঠ—এই পাঁচটি ভেন্যুতেই ম্যাচ সম্প্রচার বন্ধ থাকবে।
তারা আরও জানান, আবহাওয়া স্বাভাবিক থাকলে বুধবার (৮ জুলাই) থেকে পুনরায় এসব ভেন্যুতে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর প্রতিটি ম্যাচ বড়পর্দায় সম্প্রচার করা হবে।








