জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ লোকমান হোসেনকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ লোকমান হোসেনকে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) পদে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (২২ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব মো. শাহ আলম সিরাজের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০-এর ১২(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মোহাম্মদ লোকমান হোসেনকে বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের শর্ত অনুযায়ী, তিনি যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ—যেটি আগে ঘটবে—সেই সময় পর্যন্ত দায়িত্ব পালন করবেন। এ ছাড়া তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা এবং বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, তিনি বিশ্ববিদ্যালয়ের আইন, বিধি ও সংবিধি অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং উপাচার্য কর্তৃক অর্পিত ক্ষমতা প্রয়োগ করবেন। প্রয়োজনবোধে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এ নিয়োগ বাতিল করতে পারবেন।
নিয়োগের প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. মোহাম্মদ লোকমান হোসেন বলেন, ‘‘এটি আমার জন্য আনন্দের বিষয়। এটি একটি নতুন বিশ্ববিদ্যালয়, তাই স্থায়ী ক্যাম্পাস, পর্যাপ্ত শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীর অভাবসহ বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সবার সহযোগিতায় এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে দায়িত্ব যথাযথভাবে পালন করতে চাই।”
অধ্যাপক ড. মোহাম্মদ লোকমান হোসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এমফিলের প্রথম পর্ব সম্পন্ন করেন। পরে চায়না স্কলারশিপ কাউন্সিলের (CSC) বৃত্তির আওতায় চীনের পিকিং বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
একাডেমিক কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ২০১৩ সালে তিনি পিকিং বিশ্ববিদ্যালয়ের ‘ইন্টারন্যাশনাল স্টুডেন্ট একাডেমি অ্যাওয়ার্ড’ লাভ করেন। পিএইচডি সম্পন্নের পর ২০১৫ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দূষণ রসায়ন, বিশেষ করে বায়ুদূষণ বিষয়ে স্বাধীন গবেষণা শুরু করেন তিনি। বর্তমানে তিনি জৈব দূষক এবং পরিবেশের ওপর এর প্রভাব নিয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা করছেন।
বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) পদে নিয়োগ দেওয়া হয়েছে।