গাজী নজরুলের ভিডিওকাণ্ড: জামায়াতের চিঠি পাওয়ার কথা জানালো ইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০২৬, ১৭:৩৭আপডেট : ২৩ জুলাই ২০২৬, ১৭:৩৮

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বুধবার (২২ জুলাই) দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২৩ জুলাই) তাকে বহিষ্কারের চিঠি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনকে পাঠিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সই করা চিঠিটি পাওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এতে বলা হয়েছে, সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে পরিচালিত সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

আরও বলা হয়, অতএব গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের বিষয়টি আপনার অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দাখিল করা হলো।

এদিকে গতকাল নির্বাচন কমিশনার বাংলা ট্রিবিউনকে বলেছেন, শুধু কোনও রাজনৈতিক দলের পক্ষ থেকে চিঠি এলে খুবএকটা কাজ করা যাবে বলে আমার মনে হয় না। তারপরও পার্টির চিঠি আসুক, আমরা বিবেচনা করবো। আর পার্লামেন্ট থেকে এলে আমরা আইনগত দিক দিয়ে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করবো।

উল্লেখ্য, বুধবার (২২ জুলাই) বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।

/এএজে/আরকে/
সম্পর্কিত
সিইসির পর গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকারকে জামায়াতের চিঠি
জুলাই গণহত্যার দ্রুত বিচার চায় জামায়াতসহ ১১ দলীয় জোট
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
সর্বশেষ খবর
সিইসির পর গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকারকে জামায়াতের চিঠি
সিইসির পর গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকারকে জামায়াতের চিঠি
একা পুলিশের গাড়ি আটকে ভাইরাল রিহা
একা পুলিশের গাড়ি আটকে ভাইরাল রিহা
রাজস্ব বাড়াতে নতুন খাত চিহ্নিতের নির্দেশ, নৌপথে নিরাপত্তা জোরদারের তাগিদ
রাজস্ব বাড়াতে নতুন খাত চিহ্নিতের নির্দেশ, নৌপথে নিরাপত্তা জোরদারের তাগিদ
মুক্তি পেলো বিজয় থালাপতির শেষ সিনেমা, দর্শকদের প্রতিক্রিয়া কী
মুক্তি পেলো বিজয় থালাপতির শেষ সিনেমা, দর্শকদের প্রতিক্রিয়া কী
সর্বাধিক পঠিত
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত