শিক্ষাঙ্গনে ছাত্রদল-শিবির সংঘর্ষ: নিন্দা জানালো গণতান্ত্রিক ছাত্রজোট

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ আগস্ট ২০২৬, ০০:৪১ আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ০০:৪১

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ ও আতঙ্ক সৃষ্টির ঘটনায় নিন্দা জানিয়েছে গণতান্ত্রিক ছাত্রজোট। মঙ্গলবার (৪ আগস্ট) এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

সংগঠনের নেতারা বলেন, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ঢাকা আলিয়া মাদ্রাসাসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্যাম্পাস ও আবাসিক হলের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবিরের সংঘর্ষ, হামলা-পাল্টা হামলার ঘটনা ছাত্রসমাজ ও জনসাধারণকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে। এসব ঘটনা গণতান্ত্রিক ক্যাম্পাস ও শিক্ষার সুষ্ঠু পরিবেশকে বিনষ্ট করছে। ছাত্র-শিক্ষকরা অনিরাপদ বোধ করছেন এবং স্বাভাবিক ক্লাস-পরীক্ষা বিঘ্নিত হচ্ছে।

তারা বলেন, দীর্ঘদিন শিক্ষাঙ্গনে ছাত্রলীগের সন্ত্রাস-দখলদারিত্ব ও ভিন্নমত দমনের বিরুদ্ধে দেশের শিক্ষার্থীরা লড়াই করেছে। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শিক্ষার্থীরা সেই দখলদার রাজনীতির অবসান ঘটিয়ে একটি গণতান্ত্রিক ও নিরাপদ শিক্ষাঙ্গন গড়ে তোলার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিল। কিন্তু আমরা দেখেছি, অন্তর্বর্তী সরকারের সময় ছাত্র রাজনীতি নিষিদ্ধের চক্রান্ত ও মব সন্ত্রাসের মধ্য দিয়ে সেই গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে পদদলিত করা হয়েছিল। আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, শাসকশ্রেণির ছাত্র সংগঠন ছাত্রদল-ছাত্রশিবির ছাত্রলীগের সেই দখল দারিত্বের রাজনীতিকে-ই পুনঃপ্রতিষ্ঠার অপচেষ্টা চালাচ্ছে। ক্যাম্পাস দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা প্রমাণ করে যে, শিক্ষাঙ্গনকে এখনও রাজনৈতিক আধিপত্য বিস্তারের ক্ষেত্র হিসেবেই দেখা হচ্ছে। এই আধিপত্যের বিরুদ্ধে দাঁড়িয়ে যারা কথা বলছেন–তারা হামলার শিকার হচ্ছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষার্থে  ছাত্রদের পক্ষে দাঁড়িয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি ইভান তাহসীব হামলার শিকার হয়েছেন।

নেতারা আরও বলেন, উদ্বেগজনক বিষয় হলো, এসব সংঘর্ষের ঘটনায় সরকার, প্রশাসন ও আইনশৃঙ্খলা  বাহিনীর কার্যকর কোনও ভূমিকা দেখা যাচ্ছে না। তাদের এই নীরবতা কার্যত দখলদারিত্ব ও সহিংসতার রাজনীতিকেই প্রশ্রয় দিচ্ছে। আমরা অবিলম্বে সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও সহিংসতা বন্ধ, সংঘর্ষের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান নেতারা।

বিবৃতিতে স্বাক্ষর করেন গণতান্ত্রিক ছাত্র জোট ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টেে সভাপতি সালমান সিদ্দিকী, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি তামজীদ হায়দার চঞ্চল, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি দিলীপ রায়, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি ছায়েদুল হক নিশান, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি সমর চাকমা ও বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের সভাপতি তাওফিকা প্রিয়া।

/এমকে/আইএএম/
সম্পর্কিত
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ নতুন চাকরিতে যোগ দিয়ে বাড়ি ফেরা হলো না আনোয়ারের
‘ঘুম ভাঙলো বিকট শব্দে, চোখ খুলেই দেখি পাশে চার লাশ’
নাটোরে সড়ক দুর্ঘটনায় ১০ জনের পরিচয় শনাক্ত, তদন্ত কমিটি গঠন
সর্বশেষ খবর
জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার
জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার
রংপুরের রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপে প্রধানমন্ত্রী, ভক্তদের উচ্ছ্বাস
রংপুরের রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপে প্রধানমন্ত্রী, ভক্তদের উচ্ছ্বাস
‘লুপাস’ রোগে ভুগছেন সেলেনা গোমেজ, বদলে গেছে কণ্ঠ
‘লুপাস’ রোগে ভুগছেন সেলেনা গোমেজ, বদলে গেছে কণ্ঠ
সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী
সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির