জবির হামলার ঘটনাকে ‘ধাওয়া-পাল্টা ধাওয়া’ বললো প্রশাসন

জবি প্রতিনিধি 
০৮ আগস্ট ২০২৬, ০৬:২০আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ০৬:২০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় অডিটোরিয়ামে ৪ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভাকে কেন্দ্র করে সংঘটিত হামলার ঘটনাকে ‘কতিপয় শিক্ষার্থীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলা’ হিসেবে উল্লেখ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

এই ঘটনায় বৃহস্পতিবার (৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর থেকে প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে তদন্ত কমিটি গঠনের বিষয়টি পুনর্ব্যক্ত করার পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের কাছে থাকা তথ্য ও ভিডিও ফুটেজ জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। 

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ আগস্ট কেন্দ্রীয় অডিটোরিয়ামে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রধান অতিথি এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ও ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া জুলাই শহীদ ইকরামুল হক সাজিদের মা সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আলোচনা সভা চলাকালে কেন্দ্রীয় অডিটোরিয়ামের বাইরে কতিপয় শিক্ষার্থীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা ঘটে, যা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কোনও তথ্য, ছবি বা ভিডিও ক্লিপ কারও কাছে থাকলে তা [email protected] ই-মেইল ঠিকানায় আগামী ১১ আগস্ট বিকাল ৪টার মধ্যে পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে। তথ্য বা ভিডিও পাঠানোর সময় প্রেরকের পরিচয় উল্লেখ করতে হবে, তবে তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। 

/এসটি/ 
সম্পর্কিত
সংঘর্ষের তিনদিন পর আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে জবি উপাচার্য
জবি উপাচার্যের কাছে জকসু, ছাত্রদল ও ছাত্রশক্তির স্মারকলিপি
প্রক্টরের অপসারণসহ ৯ দফা দাবিতে উপাচার্যের কাছে জকসুর স্মারকলিপি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৮ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৮ আগস্ট, ২০২৬)
মোদিকে হিব্রু ভাষায় ধন্যবাদ জানালেন নেতানিয়াহু 
মোদিকে হিব্রু ভাষায় ধন্যবাদ জানালেন নেতানিয়াহু 
কামরাঙ্গীরচরে গৃহবধূর মরদেহ উদ্ধার 
কামরাঙ্গীরচরে গৃহবধূর মরদেহ উদ্ধার 
এক ডিমের ওজন দেড় কেজি, দেখে অবাক সবাই
এক ডিমের ওজন দেড় কেজি, দেখে অবাক সবাই
সর্বাধিক পঠিত
প্রথমবার ‘কাঁঠাল থেকে বিস্কুট’ তৈরি করে চমকে দিলেন ছাত্তার, যেখানে পাবেন
প্রথমবার ‘কাঁঠাল থেকে বিস্কুট’ তৈরি করে চমকে দিলেন ছাত্তার, যেখানে পাবেন
সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে বাড়ছে চাপ
সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে বাড়ছে চাপ
লেবানন ছাড়তে শর্ত দিলো ইসরায়েল
লেবানন ছাড়তে শর্ত দিলো ইসরায়েল
ছুটিতে থাকা ৫ শতাধিক শ্রমিক জানলেন তাদের আর চাকরি নাই
ছুটিতে থাকা ৫ শতাধিক শ্রমিক জানলেন তাদের আর চাকরি নাই
হলের ছাত্রীদের ব্যক্তিগত ছবি তুলে প্রেমিককে পাঠাতেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী
হলের ছাত্রীদের ব্যক্তিগত ছবি তুলে প্রেমিককে পাঠাতেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী